1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

রাজবাড়ী বালিয়াকান্দীতে ভোটকেন্দ্র পাহারাদার গ্রামপুলিশের শ্বাসরোধে হত্যার অভিযোগ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ২৫৫ বার পঠিত

রাজবাড়ী বালিয়াকান্দীতে ভোটকেন্দ্র পাহারাদার গ্রামপুলিশের শ্বাসরোধে হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ঃ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোট কেন্দ্র রাতে পাহাড়ায় থাকা রনজিৎ কুমার দে (৪৫) নামে এক গ্রাম পুলিশ সদস্যর লাশ কাঠ বাগান থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত রঞ্জিত কুমার দে বালিয়াকান্দি উপজেলার চরআড়কান্দি গ্রামের মিতা শিবেন্দ্রনাথ দে’র ছেলে।

শনিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টায় পুলিশ বালিয়াকান্দি উপজেলার চর আরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে কাঠ বাগান থেকে লাশ উদ্ধার করে।

এলাকাবাসী জানিয়েছেন, গ্রাম পুলিশ রনজিৎ কুমার দে বালিয়াকান্দি উপজেলার চর আরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য আসে। সাথে বিদ্যালয়ের নাইটগার্ড মোঃ ইউসুফ হোসেন ছিল। শুক্রবার রাত অনুমান সাড়ে ৩ টার সময় গ্রাম পুলিশ রনজিৎ প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য করার জন্য স্কুলের পিছনে কাঠবাগানে যায়। প্রায় আধাঘন্টা পার হয়ে গেলেও ফিরে না আসায় স্কুলের নৈশপ্রহরী ডাকাডাকি করতে থাকে। সারা না-পাওয়ার বিষয়টি তার স্কুলের ম্যাডাম ও স্থানীয় কিরন মেম্বারকে ফোনে জানায়। শনিবার সকাল অনুমান ৫ টার সময় খোঁজাখুঁজির একপর্যায়ে বিদ্যালয়ের টয়লেটের পাশে কাঠ বাগানে গ্রাম পুলিশের লাশ পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে বাহিরে আসলে অজ্ঞাতনামা ব্যক্তিরা গ্রাম পুলিশ রনজিৎ কুমার দে কে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে।
খবর পেয়ে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাজবাড়ী পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ বলেন, গ্রাম পুলিশ সদস্যকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD