1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরালেন আরএমপি’র কমিশনার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২২০ বার পঠিত

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরালেন আরএমপি’র কমিশনার

___________রাজশাহী ব্যুরো

আজ ৩১ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ১২ টায় আরএমপি সদর দপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো: শাকিল হুদা, এসআই (নিরস্ত্র) শ্রী দ্বীজেন্দ্র নাথ রায়, মো: আব্দুল মতিন ও মো: নাজমুল ইসলাম, এসআই (সশস্ত্র) মো: দুরুল হুদা, এএসআই (নিরস্ত্র) মো: ময়নুল ইসলাম, মো: নুরনবী ও নায়েক মো: নাজিমুল ইসলামকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

পুলিশ কমিশনার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের উষ্ণ অভিনন্দন শুভেচ্ছা জানান এবং ভবিষ্যৎ জীবনে তাদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD