1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
যৌতুকের দাবিতে হত্যার চেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার: কারাগারে প্রেরণ বিদ্যুৎ ব্যবহার না করেও ৩ হাজার টাকার বিল, জানতে চাইলে সাংবাদিককে ডিজিএমের প্রশ্ন—সকালে কী খেয়েছেন? ‎ মাদকবিরোধী স্লোগানে মুখর শেরপুর, ডেঙ্গু ও বাল্যবিবাহ প্রতিরোধেও সচেতনতার ডাক মুরাদনগরে ২৯ লাখ টাকার ‘ভূতুড়ে’ প্রকল্পের অভিযোগ, চার মাসেও তদন্ত করেননি কর্মকর্তা যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১২ লাখ ৩২ হাজার ৭৯০ টাকার মালামাল জব্দ, আটক ১ দুমকিতে ৪ কেজি ২৫ গ্রাম গাঁজাসহ আটক তিন, জব্দ মাইক্রোবাস লক্ষ্মীপুরে প্রায় ১সপ্তাহ ধরে নলকূপ থেকে বের হচ্ছে আগুন ও পানি। জনমনে আতঙ্ক বিরাজ করছে। রাজশাহীতে ভোররাতে বিদ্যুতের তার চুরি, আতঙ্কে এলাকাবাসী ধামইরহাটে আদিবাসীদের প্রতিবাদী র‌্যালী,মানবন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান বিচারকের ছেলে হত্যা: লিমনের মৃত্যুদণ্ড রাজশাহীতে চাঞ্চল্যকর তাওসিফ হত্যা মামলার রায়, ৩ লাখ টাকা জরিমানা

চাঁদপুর পৌরসভার ভান্ডার রক্ষক ফয়সাল ডেঙ্গু জ্বরে মৃত্যু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

 

সজীব খান, চাঁদপুর:

 

চাঁদপুর পৌরসভার ভান্ডার রক্ষক মোহাম্মদ ফয়সাল শেখ (৪৫) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন।

 

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এসব তথ্য নিশ্চিত করেন তাঁর জেঠাতো ভাই শেখ আল মামুন।

 

ফয়সাল শেখ চাঁদপুর শহরের পুরান বাজার পশ্চিম শ্রীরামদী এলাকার ডা. আব্দুল লতিফ শেখের বাড়ির বাসিন্দা। তিনি মৃত মোহাম্মদ শেখের ছেলে।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মেয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে এবং সাত বছর বয়সী ছেলে একটি হিফজ মাদ্রাসায় অধ্যয়নরত। প্রায় তিন বছর আগে তাঁর বাবা মারা যান।

 

মরহুমের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ জোহর পুরান বাজার পশ্চিম শ্রীরামদীর শেখ বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

 

পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে ফয়সাল শেখকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে ওই রাতেই তাঁকে শহরের বেসরকারি রেইনবো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

 

এদিকে ফয়সাল শেখের মৃত্যুতে চাঁদপুর পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD