পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরালেন আরএমপি’র কমিশনার
___________রাজশাহী ব্যুরো
আজ ৩১ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ১২ টায় আরএমপি সদর দপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো: শাকিল হুদা, এসআই (নিরস্ত্র) শ্রী দ্বীজেন্দ্র নাথ রায়, মো: আব্দুল মতিন ও মো: নাজমুল ইসলাম, এসআই (সশস্ত্র) মো: দুরুল হুদা, এএসআই (নিরস্ত্র) মো: ময়নুল ইসলাম, মো: নুরনবী ও নায়েক মো: নাজিমুল ইসলামকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
পুলিশ কমিশনার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের উষ্ণ অভিনন্দন শুভেচ্ছা জানান এবং ভবিষ্যৎ জীবনে তাদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM