
ময়মনসিংহ সিটিকর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডে নৌকার প্রার্থী মোহিত উর রহমান শান্তকে বিজয়ী করার লক্ষে মিছিল
খায়রুল বাশার ময়মনসিংহ
ময়মনসিংহ সিটিকর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডে নৌকার প্রার্থী মোহিত উর রহমান শান্তকে বিজয়ী করার লক্ষে মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে ময়মনসিংহ সিটিকর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুজ্জামান মিলন।
এরই ধারাবাহিকতায় গত ২৯-১২-২০২৩ ইং শুক্রবার বিকেলে সভাপতি জিল্লুর রহমান মুন্না ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুজ্জামান মিলন এর নেতৃত্বে ময়মনসিংহ চার সদর আসনে নৌকার প্রার্থী মোহিত উর রহমান শান্তর পক্ষে একটি বিশাল গণ মিছিলের আয়োজন করা হয়।
গণ মিছিলে আরো উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তি বর্গ শরিফ উদ্দিন বায়োজীদ, নজরুল ইসলাম আকন্দ, মোঃ শাহজাহান আলী,আবু সাঈদ তারা,রফিকুল ইসলাম গোলাপসহ প্রমুখ।
বক্তাগণ বলেন, দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে । মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ একটি স্মার্ট দেশ হিসেবে গড়ে উঠবে। নেতারা আগামী ৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে সবাই কে পছন্দের প্রার্থিকে ভোট দেয়ার আহবান জানান।