
বালিয়াকান্দির শালমারায় নৌকা প্রতিকের আলোচনা সভা
রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নে
শালমারায় নৌকা প্রতিকের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১শে ডিসেম্বর) সন্ধা সাড়ে ৭ টার দিকে শালমারা উচ্চ বিদ্যালয়ের মাঠে, মালেক মন্ডল এর সভাপতিত্বে ১ ও ২ নং ওয়র্ডের নেতা-কর্মীদের সাথে নৌকা প্রতিকের নির্বাচনি আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলায় পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক,ইদ্রিস আলী ফকির। উপজেলা কৃষক লীগের সহ সভাপতি, মোফাজ্জেল হোসেন মিঠু। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আলমগীর বিশ্বাস (আলম) সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, শামসুল আলম (মন্টু) উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক, সোহেল মাহমুদ (মন্টু) উপজেলা ছাত্র লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম (তুরান) উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম (সাইফ) ইউনিয়ন যুব-লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মোল্লা
সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা।
এ সময় নেতা-কর্মীরা বলেন, এবারের নির্বাচন বিএনপির সাথে নয় অ্যামেরিকার সাথে, এই নির্বাচনে
ভোটা উপস্থিতি বাড়াতে হবে। নৌকা শুধু জিতলে হবে না, বিপুল ভোটে জিততে হবে। সারাদেশের উন্নয়নের কথা ভোটারদের কে বলতে হবে, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে ভোট চাইতে হবে, তবেই ৭-তারিখের নির্বাচনে নৌকা বিপুল ভোটে জয় লাভ করবে, এই লক্ষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।