1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল ম্যাগাজিনসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার এক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২০২ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল ম্যাগাজিনসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার এক

আবু সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ থেকে:

রাজশাহী বোয়ালিয়া থানায় ৬টি মামলার কুখ্যাত মাদক ব্যবসায়ী তন্ময়কে ১টি বিদেশী পিস্তল এবং ১টি ম্যাগাজিনসহ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত আসামি হচ্ছে, রাজশাহীর বোয়ালিয়া থানার দড়িখরবোনার মৃত সোমা খাতুন ও মৃত সাহাবুলের ছেলে সামিউল আলম তন্ময় (২২)।

র‌্যাব জানায়, রাজশাহী থেকে এক ব্যক্তি অবৈধ অস্ত্র সংগ্রহের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার সীমান্তবর্তী এলাকার অবস্থান করছে মর্মে খবর পায় র‌্যাব। এরই প্রেক্ষিতে ঐ এলাকায় নজরদারি বৃদ্ধি করে র‌্যাব।

এ সময় কানসাট ঢাকা বাসস্ট্যান্ডে ১৮ ডিসেম্বর রাত ১০ টার দিকে তত্ময়কে সন্দেহ হলে তাকে তল্লাশী করা হয়। তল্লাশীর সময় কোমর থেকে পিস্তল ও ম্যাগাজিন জব্দ করে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে অস্ত্র সংগ্রহ করে রাজশাহীতে সরবরাহ করার জন্য পরিকল্পনা করছিল। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য র‌্যাব এর গোয়েন্দা দলের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD