1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
পিরোজপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নেতৃত্বের স্বপ্ন দেখালেন জেলা প্রশাসক ‎ পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯ তম সভা অনুষ্ঠিত অল্পের জন্য প্রাণে বাঁচলেন এমপি, ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষে আহত অর্ধশতাধিক কমলনগরে খাসজমি দখলের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ চট্টগ্রাম মহানগর জোনে ১৬তম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষা সম্পন্ন; ডিসেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশের আশা মীর মশাররফ হোসেন আমাদের সাহিত্য-সংস্কৃতির অমূল্য সম্পদ পুকুরে আওয়ামী লীগ নেতার লাশ দেখে চিৎকার, পরে নিজেই আটক রামগতির আলেকজান্ডারে ঘুরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের আতঙ্কের নাম ওসি হাফিজুর রহমান পিপিএম,মিরপুর মডেল থানায় যোগদানের পর অপরাধ দমনে তৎপরতা, স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মধ্যে দুমকিতে ৩ ইউনিয়নে প্রশাসক নিয়োগ

রাজশাহী সিটি কর্পোরেশনের পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট জরিপ কার্যক্রম বিষয়ে ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত । নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩০১ বার পঠিত

রাজশাহী সিটি কর্পোরেশনের পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট জরিপ কার্যক্রম বিষয়ে ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত ।

_________রাজশাহী ব্যুরো ঃরাজশাহী সিটি কর্পোরেশনের পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট জরিপ কার্যক্রম বিষয়ে ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম।

সভায় সভাপতির বক্তব্যে নিযাম উল আযীম বলেন, মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে রাজশাহী মহানগরীর ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। সর্বক্ষেত্রে উন্নয়নের ছোয়া লেগেছে এ নগরীতে। যার সুনাম এখন সারাদেশে ছড়িয়ে পড়েছে। এ কৃতিত্বের অংশীদার আপনারাও। জনগণের ট্যাক্সের অর্থে রাসিকের ব্যয় নির্বাহ করা হয়। মাননীয় মেয়র দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তা-কর্মচারীদের সময়মত বেতনভাতা প্রদান অব্যাহত রয়েছে। সরকারি বিধি মোতাবেক প্রতি পাঁচ বছর পর পর এ্যাসেসমেন্ট কার্যক্রম পরিচালিত করতে হয়। এরই অংশ হিসেবে ২০২৪-২০২৫ পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট কার্যক্রমকে সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

সভায় বক্তব্য দেন ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ, প্রধান কর নির্ধারক মোঃ মঞ্জুরুল আলম। সভায় প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন মিলি, ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরাদ উদ্দিন, গবেষণা কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, উপ-প্রধান এ্যাসেসর গোলাম রাব্বানী রিপন, উপ-প্রধান এ্যাসেসর মহিউদ্দীন মৃদুল, উপ-প্রধান এ্যাসেসর মিজানুর রহমান বুলেট, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, ট্যাক্সেশন কর্মকর্তা লাইসেন্স সারোয়ার হোসেন, ট্যাক্সেশন কর্মকর্তা কর ইমতিয়াজ হোসেন, উপ ট্যাক্সেশন কর্মকর্তা মহিউদ্দিন মুকুল, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমীর আহম্মেদ মামুন সহ কর আদায় ও কর ধার্য শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD