1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ।           ফরিদপুরে সেনাবাহিনী- পুলিশের অভিযানে ৪টি ককটেল উদ্ধার। ধনবাড়ীতে প্রায় ৪ শতাধিক কলার কাদি কেটে ফেলেছে দুর্বৃত্তরা। নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর। আন্তর্জাতিক ফিজিক্স প্রতিযোগিতায় রুয়েটের স্বর্ণজয়; বাংলাদেশ পেল ইতিহাসের তৃতীয় স্বর্ণপদক।           নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন। কুলিয়ারচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসী পরিবারের বসতঘর ভাঙচুর সংবাদ সম্মেলনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার । জয়পুরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক । শহীদ ওসমান হাদীর স্মরণে রুয়েটে অনুষ্ঠিত হলো টেলিকমিউনিকেশন প্রিমিয়ার লিগ ২০২৬।  

শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা মুক্তিযোদ্ধার সন্তান ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আলোচনা সভা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

 

শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা মুক্তিযোদ্ধার সন্তান ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি: শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা মুক্তিযোদ্ধার সন্তান,ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন উন্নয়ন,গণতন্ত্র,সুশাসন ও মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী সরকারের ধারাবাহিকতা রক্ষায় এবারের জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।তাই এই লক্ষ্য পূরণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোন বিকল্প নেই।
ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে প্রচার সম্পাদক পাকেল সাহার সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান,কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন।অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম মেম্বার এড.এনামুল হক কাজল,যুগ্ন সাধারন সম্পাদক শাহিনুর করিম বাবু,প্রচার সম্পাদক ইঞ্জি: অনি সামদানী চৌধুরী,মাহাদী,মো.ফারুক,আল আমীন প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন বলেছেন,তরুণ প্রজন্মের অধিকাংশ কেবল শহীদ বুদ্ধিজীবী দিবস শব্দটির সাথে পরিচিত কিন্তু শহীদ বুদ্ধিজীবী কারা এবং তাদের হত্যার নেপথ্যে কারা ছিলেন তা অনেকেরই অজানা।তাই ব্যাপকভাবে দিবসটির পালন ও এ বিষয়ে প্রচার-প্রচারণা চালাতে হবে। তিনি বলেন,বিভিন্ন সময় ইতিহাস বিকৃতির ঘটনা ঘটেছে,তার পুনরাবৃত্তি যাতে না হয়,সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এড.এনামুল হক কাজল বলেছেন,বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও স্বাধীনতার চেতনা এবং আদর্শ পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে মুক্তিযোদ্ধা সন্তানরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD