1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

রাজশাহী নগরীর বিশ্ববিদ্যালয় এলাকায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২২২ বার পঠিত

রাজশাহী নগরীর বিশ্ববিদ্যালয় এলাকায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার ।

_______রাজশাহী ব্যুরো

গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর ) দিবাগত রাত ১২ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলা বাগান এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান গাজা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মতিহার থানা পুলিশ গণমাধ্যমকে জানায়, থানার একটি টিম মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ডিউটি করছিল। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ৫-৬ জন ব্যক্তি কভার্ড ভ্যান থেকে গাঁজা নামিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলাবাগানের ভেতরে রাখছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের দল রাত সোয়া ১ টায় মতিহার থানার অধীন রাজশাহী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলা বাগানে পৌঁছালে অজ্ঞাতনামা ৫-৬ ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া ৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পলাতকদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছেবলে জানা যায় ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD