1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

ঝিনাইদহের মহেশপুর শারীরিক নির্যাতনে স্ত্রীকে হত্যা,স্বামী গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২০০ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুর শারীরিক নির্যাতনে স্ত্রীকে হত্যা,স্বামী গ্রেফতার

সুমন হোসেনঃমহেশপুর ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে যৌতুকের দাবিতে স্ত্রী চাঁদনী খাতুনকে(২০) শারীরিক নির্যাতনে হত্যার অভিযোগে স্বামী মশিয়ার রহমানকে আটক করেছে পুলিশ।সোমবার রাতে উপজেলার শ্যামকুড় ইউপির গুরদাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চাঁদনী জীবনগর উপজেলার মারুফদা গ্রামের শাহজাহান আলীর মেয়ে।নিহতের পিতা শাহজাহান আলী জানান,গত ১ বছর আগে গুরদাহ গ্রামের বিশারত মেম্বারের ছেলে মশিয়ার রহমানের সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে তার মেয়ের অপর শারীরিক নির্যাতন করতো। এক পর্যায়ে ২ লক্ষ টাকা দিয়ে একটি মোটরসাইকের কিনে দিলেও মেয়ের অপর নির্যাতন থামেনি। গত কয়েকদিন আগে মোটরসাইকেলটি বিক্রি করে দিলে
স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য তৈরী হয়। সোমবার রাতে চাঁদনীকে শারীরিক নির্যাতন করার পর সে মৃত্যুর কোলে ঢলে পরলে আত্মহত্যা চালানোর চেষ্টা করেতারা। মেয়ের পিতা বাদী হয়ে মহেশপুর থানায় মামলা করলে রাতেই লাশ উদ্ধারসহ
মশিয়ার রহমানকে আটক করেছে পুলিশ।মামলার তদন্দকারী কর্মকর্তা (ওসি তদন্ত) ইসমাইল হোসেন জানান,রাতেই একটি হত্যা মামলা রজু করা হয়েছে। হত্যা মামলায় নিহতের স্বামী মশিয়ারকে আটক করা হয়,লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ
সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD