1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুজানগরের মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান, মহিলাসহ গ্রেফতার ১১ আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার রায়পুরে গৃহবধু কে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় চাচা শ্বশুর কে মারধর রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ: আজিজনগরে ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে বিতরণ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর দাফন সম্পন্ন রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক সেমিনার রাজবাড়ীতে ২১ পদক প্রাপ্ত শিল্পী মনসুর উল করিমের জন্মবার্ষিকী পালিত

শিবপুরে পাক হানাদার মুক্ত দিবস পালিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২২৩ বার পঠিত

শিবপুরে পাক হানাদার মুক্ত দিবস পালিত

মাহবুব খান,নরসিংদী: নরসিংদীর শিবপুর আজ ৮ ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ডিসেম্বরে তৎকালীন শিবপুর থানার ‘পুটিয়া’র যুদ্ধই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সফল মুক্তিযোদ্ধা পাক হানাদার বাহিনীর সম্মুখ যুদ্ধ। এদিনের যুদ্ধে পাক হানাদার বাহিনী কোন রকমে জান বাঁচিয়ে পুটিয়া থেকে পালিয়ে যায়।

তৎকালীন নারায়ণগঞ্জ জেলাধীন শিবপুর থানা পূর্ব থেকেই ছিল অত্যন্ত রাজনৈতিক সচেতন এলাকা। বলতে গেলে শিবপুর ছিল মুক্তিযোদ্ধাদের অভয়ারন্য। যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে রেখে ছিল তটস্থ। দেশের সকল এলাকার মতো নরসিংদী জেলার শিবপুর থানায়ও ডিসেম্বর মাসে পাক বাহিনীর উপর মুক্তিযোদ্ধাদের আক্রমন তীব্রতর হয়।উপজেলার পুটিয়া সংলগ্ন ক্যাম্পে চুর্তুমুখী আক্রমন চালায় মুক্তিযোদ্ধারা। প্রচন্ড গোলাগুলির পর মুক্তিযোদ্ধারা দখল করে নেয় পাকবাহিনীর ক্যাম্প।
৮ ডিসেম্বর পাকহানাদার বাহিনীরা নরসিংদীর অভিমুখে পালিয়ে যায় ও ঐ দিনে মুক্ত হয় শিবপুর ।

এ উপলক্ষে শিবপুরে পালিত হয় পাক হানাদারমুক্ত দিবস।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো: সজিব এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন,শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহসিন নাজির,সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আজিজুর রহমান খান ভুলু,ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব খান,বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক বিপ্লব চক্রবর্তী, যুগ্ন আহবায়ক ফজলে রাব্বি খান, সদস্য সচিব অপু সারওয়ার খান প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD