1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের কাশিয়ানী থানা পুলিশের অভিযানে ১০২০৫ পিস ইয়াবা, ২ কেজী গাজা, মাদক বিক্রির ৪ লাখ ২৬ হাজার আটশো টাকা সহ শেখ শহিদুল ইসলাম আকাশ(৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুভ নববর্ষ- মধুপুরে শিশু ফাতেমা নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে রাসিকের সাথে নেদারল্যান্ডসের কোম্পানি সুইপ স্মার্টের মতবিনিময়।       রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক সফল অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ। ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছেন জেডি ভ্যান্স। কিশোরগঞ্জে থাই গেম লটারি ও ভিসা প্রতারণা চক্রের সক্রিয় ৩ সদস্য গ্রেপ্তার। কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী।     রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।   

নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২০৬ বার পঠিত

নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।

খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি মনোহরদী উপজেলা

শনিবার (০২ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ)পুলিশ লাইনস্ ড্রীল শেডে জেলাপুলিশ,নরসিংদীর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, নরসিংদী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম। সভায় জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ বক্তব্য রাখেন এবং পুলিশ সুপার তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন।তিনি বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন।পুলিশ সুপার তার বক্তব্যে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক পুলিশ সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকবে সে প্রত্যাশা ব্যক্ত করেন জেলা পুলিশ সুপার,নরসিংদী।পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টি ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানান পুলিশ সুপার।
সভায় সেপ্টেম্বর-অক্টোবর/২০২৩ মাসের শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত), শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এসআই (ডিবি),শ্রেষ্ঠ এএসআই, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার,শ্রেষ্ঠ মাদক/চোরাচালান মালামাল উদ্ধারকারী অফিসার,শ্রেষ্ঠ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারকারী অফিসার,শ্রেষ্ঠ টিএসআই (ট্রাফিক) ক্যাটাগরিতে মনোনীতদের সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার,নরসিংদী। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব শামসুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, শিবপুর সার্কেল জনাব মোঃ মেসবাহউদ্দিন,সরকারী পুলিশ সুপার রায়পুরা সার্কেল জনাব আফসান-আল- আলম,সরকারী পুলিশ সুপার,পুলিশ লাইন্স জনাব তোয়াহা ইয়াসীন হোসেন-সহ সকল থানার অফিসার ইনচার্জ/ইন্সপেক্টর (তদন্ত), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।এ
সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস, এ,এম,ফজল-ই-খুদা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD