1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লচাঁদপুরশাহ্তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রচনা পাঠব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুরশাহ্তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রচনা পাঠ পবিপ্রতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদক ও সত্রাসমুক্ত সমাজ গড়তে হবে– আনিসুর রহমান আনিস যথাযোগ্য মর্যাদায় খাগড়াছড়ির দীঘিনালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে জিপিএ-৫ (A+) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে, প্রাণ গেল শিক্ষিকাসহ ২ জনের ভূঞাপুরে ইবরাহীম খাঁ সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ৫০ লাখ মানুষকে কোরআন-হাদিসের জ্ঞান পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বালিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নাগেশ্বরীতে দুধকুমার নদীর ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে রুয়েটে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবরেশন মিট। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৩৪৫ বার পঠিত

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে রুয়েটে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবরেশন মিট।

_________রুয়েট প্রতিনিধি

আগামীকাল (৩০ নভেম্বর) বৃহস্পতিবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) এ অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশে প্রথমবারের মত ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন মিট, যাতে অংশ নিবেন দেশ ও বিদেশের বিশিষ্ট শিল্পপতি ও শিল্প উদ্যোক্তাগণ।
এ উপলক্ষে আজ বুধবার ২৯ নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যাতে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন মিট আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
উপাচার্য তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় এবং শিল্প প্রতিষ্ঠান ও উদ্যোগতাগণ একে অপরের পরিপূরক এবং অবিভাজ্য। এই ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন মিট রুয়েটের সাথে দেশের প্রতিষ্ঠিত শিল্পপতি ও উদ্যোক্তাদের মধ্যে পারস্পারিক সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতা বিনিময়ে বিশেষ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
উপাচার্য সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং রুয়েটের অগ্রযাত্রায় তাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD