1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল। আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে দামুড়হুদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতার পাশাপাশি সামাজিক আন্দোলনের আহ্বান প্রতিমন্ত্রীর হারাগাছে ৪ লাখ ৪৩ হাজার শলাকা নকল বিড়ি জব্দ, ট্রাকসহ গ্রেপ্তার ৩ বাডাসের জাতীয় কাউন্সিলে আনাম নির্বাচিত, গাইবান্ধায় সংবর্ধনা বেনাপোলে বিজিবির অভিযানে ১২ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ কাউনিয়ায় বিশেষ অভিযানে ১৫১ ধারায় এক ব্যক্তি গ্রেপ্তার পটুয়াখালীর বাউফলে এক ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধারের পরে বিচ্ছিন্ন মাথা এবং দেহ উদ্ধার করেছেন পুলিশ। বোদার সীমান্তে বিজিবির অভিযান, ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার ক্যান্সারের থাবায় নিভে যাচ্ছে মেধাবী হাসান: বসতভিটা বিক্রি করেও মিলছে না চিকিৎসার অর্থ

সাভারে ৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে ২ জন গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৬৯ বার পঠিত

সাভারে ৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে ২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ।অভি খায়রুল ইসলাম।

সাভারে সোনালী ব্যাংকের থানা রোড শাখায় এক নারী ব্যবসায়ীর প্রায় ৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে সোনালী ব্যাংকের ভিতরে টাকা ছিনতাইয়ের সময় ২ জনকে হাতেনাতে ধরে ফেলেন ভুক্তভোগী নিজেই। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকার ওয়ারী থানার ১৩ নম্বর মুকিমলেন এলাকার মৃত খলিফার ছেলে আব্দুল কামাল (৬০) ও বাগেরহাট জেলার রায়েন্দা থানার রায়েন্দা খোন্তাকাটা গ্রামের মৃত বিল্লাল মিয়ার ছেলে খলিল মোহাম্মদ (২৪)।
ভুক্তভোগী রহমান অ্যাক্সেসরিজের চেয়ারম্যান ফাতেমা রহমান বলেন, মঙ্গলবার দুপুরে সাভার থানা রোডে সোনালী ব্যাংকে আমার ব্যবসায়িক ৮ লক্ষ ৬০ হাজার টাকা জমা দিতে যাই। ব্যাংকের ভিতরে দুই ব্যক্তি আমার হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এক পর্যায়ে আমি ম্যানেজারকে বিষয়টা অবহিত করলে তারা তাদের প্রধান গেটটি তালা লাগিয়ে দেয়। পরে উপস্থিত সকলের সহযোগিতায় তাদের আটকে রেখে পুলিশকে খবর দেয়া হয়।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ পুলিশ পরিদর্শক এসআই হাসান শিকদার বলেন, ব্যাংকের ভিতরে টাকা ছিনতাইয়ের ঘটনায় টাকা উদ্ধারসহ দুজনকে আটক করা হয়েছে। এরা দুজনই পেশাদার ছিনতাইকারী বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদের বিরুদ্ধে নিয়মিত একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD