1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

নেত্রকোণার পূর্বধলায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত -২। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২২১ বার পঠিত

নেত্রকোণার পূর্বধলায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত -২

শহীদুল ইসলাম রুবেল
নেত্রকোণা প্রতিনিধি ;

নেত্রকোণার পুর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের বামনখালী নামক স্থানে সিএনজি ও বালুবাহি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের নিহতের ঘটনা ঘটেছে।

নিহত দুজনের মধ্যে একজন ঘটনাস্থলে ও আরেকজনকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে তার মৃত্যু হয়।

আজ (২৮ নভেম্বর) মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার আতকাপাড়া নামক স্থানে বামনখালী ব্রীজের কাছে এ দূর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, শরাফত আলী, পারভেজ আলী ও হাসান মিয়া। এর মধ্যে দুজনের বাড়ি নারায়নগঞ্জ ও একজনের বাড়ি সিরাজগঞ্জ জেলার গুনেরগাতী এলাকার বাসিন্দা।

স্হানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়, ময়মনসিংহ থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি নেত্রকোণার দূর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। সিএনজি টি পূর্বধলা উপজেলা সদর ইউনিয়নের আতকাপাড়া নামক স্থানে আসলে দূর্গাপুর থেকে আসা একটি বালুবাহী ট্রাক বেপরোয়াভাবে সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ১ জন ও পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, ঘটনার পরপরই ট্রাকচালক পলাতক ও বালুবাহী ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD