1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে আটকে রেখে তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ চন্দ্রগঞ্জে সিএনজিতে তুলে এক শিক্ষিকা কে মারধর, স্বর্ন মোবাইল লুট। ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানেঃ-১০৫ (একশত পাঁচ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ২৫০ (দুইশত পঞ্চাশ গ্রাম) গাঁজাসহ ০২ জন আটক। নড়াইলের লোহাগড়ায় সন্দেহজনক ৩ টি মোটরসাইকেল জব্দ, গ্রেফতার এক দেশজুড়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে ফকিরহাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যুবলীগ থেকে যুবদলে আশ্রয়, নেপথ্যে কারা? রাজনৈতিক পরিচয় বদলে নাশকতার অভিযোগ ঘিরে তোলপাড় জয়পুরহাটে পুলিশের অভিযানে, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তারজয়পুরহাটে পুলিশের অভিযানে, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ, ৭ ভারতীয় আটক ধর্মঘটের দিনে ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চাইল ঢাবি প্রশাসন, বুধবার বিকেল ৪টা পর্যন্ত সময়সীমা আমতলীতে গানপাউডার দিয়ে ঘরে আগুন দেওয়ার হুমকির অভিযোগ ২০ নারীর, ‎সংবাদ সম্মেলন

ইটাখোলা-কটিয়াদী সড়কে নিরাপত্তাহীনভাবে সড়ক উন্নয়নের কাজ করায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৫৭৫ বার পঠিত

ইটাখোলা-কটিয়াদী সড়কে নিরাপত্তাহীনভাবে সড়ক উন্নয়নের কাজ করায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

মাহবুব খান,নরসিংদী: শুরু হয়েছে ইটাখোলা-মঠখোলা-কটিয়াদী আঞ্চলিক মহাসড়কের উন্নয়নমূলক কাজ।নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা থেকে কিশোরগঞ্জের কটিয়াদী পর্যন্ত এই আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন প্রকল্পের কাজ করছেন সড়ক ও জনপদ।নিয়োগ দেওয়া হয়েছে একাধিক ঠিকাদার কোম্পানী।
নরসিংদীর শিবপুর অংশে এই প্রকল্প বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট।তবে তারা তোয়াক্কা করছেনা নিরাপত্তার বিষয়টি।বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়,এক্সাকাভেটর,ড্রাম ট্রাক ও রোলারসহ অন্যনান্য ইকুইপমেন্ট চালানোর সময় ব্যবহৃত হচ্ছেনা বেরিকেশন,নিয়োজিত নেই কোন সিগন্যাল ম্যান।কাজ চলাকালীন অবস্থায় সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।তাছাড়াও,সড়কের দুই পাশে বর্ধিত অংশে মাটি খননের পর কাজ শেষে কোন প্রকার কোশন টেপ,ডেঞ্জার টেপ অথাবা বেরিকেশন ছাড়াই গভীর খননকৃত জায়গা উম্মুক্ত রেখেই চলে যাচ্ছে নিয়োগকৃত ঠিকাদার কোম্পানী। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও নেই কোন তদারকি।
এতে ব্যস্ততম এই সড়কে প্রায়ই সৃস্টি হচ্ছে যানজট। স্থানীয়রা জানান,কুয়াশাচ্ছন্ন শীতের রাতে যান চলাচল করতে গিয়ে যে কোন মুহুর্তে ঘটতে পারে দুর্ঘটনা!

এ ব্যাপারে শিবপুর সড়ক ও জনপদের উপ-সহকারি প্রকৌশলী (পুরকৌশল) মো: ফিরোজ আলমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,নিরাপত্তা বজায় রেখে কাজ করতে ঠিকাদারদের বলা হলেও তারা তা মানছে না।পরবর্তিতে আমরা নিরাপত্তার বিষয়গুলো মাথায় রেখে কাজ চালিয়ে যাবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD