1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ জন গ্রেপ্তার। পাঁচবিবি সীমান্ত পাহাড়ায় বিজিবির সঙ্গে আনসার ও গ্রাম পুলিশ। বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।

জয়পুরহাটে বিস্ফোরক মামলার আসামী মাসুদ রানা গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৮২ বার পঠিত

জয়পুরহাটে বিস্ফোরক মামলার আসামী মাসুদ রানা গ্রেফতার

____ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধি

জয়পুরহাটে পিকআপ ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার বিষ্ফোরক মামলায় মাসুদ রানা (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গত গভীর রাতে তাকে জামালগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাসুদ রানা আক্কেলপুর উপজেলার পুর্ব রুকিন্দীপুর গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ধারকী থেকে একটি খালি পিকআপ জয়পুরহাট শহরের দিকে আসছিলেন। পথে পাকার মাথা- বটতলী বাইপাস সড়কের চকদাদরা ফকিরপাড়া ব্রিজের পশ্চিম পার্শ্বে বিনশাড়া এলাকায় পিকআপটি পৌঁছিলে সড়কে ৮/১০ জন দুর্বৃত্তরা এসে পিকআপে ইটপাটকেল ও পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, এরপর ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে মাঠে নামে র‍্যাব। সেই রাতেই সদর উপজেলার জামালপুর পূর্ব বাজার এলাকা থেকে মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্যদেরও গ্রেফতারে অভিযান কার্যক্রম চলছে বলেও জানা গেছে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD