জয়পুরহাটে বিস্ফোরক মামলার আসামী মাসুদ রানা গ্রেফতার
____ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাটে পিকআপ ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার বিষ্ফোরক মামলায় মাসুদ রানা (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। গত গভীর রাতে তাকে জামালগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাসুদ রানা আক্কেলপুর উপজেলার পুর্ব রুকিন্দীপুর গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ধারকী থেকে একটি খালি পিকআপ জয়পুরহাট শহরের দিকে আসছিলেন। পথে পাকার মাথা- বটতলী বাইপাস সড়কের চকদাদরা ফকিরপাড়া ব্রিজের পশ্চিম পার্শ্বে বিনশাড়া এলাকায় পিকআপটি পৌঁছিলে সড়কে ৮/১০ জন দুর্বৃত্তরা এসে পিকআপে ইটপাটকেল ও পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, এরপর ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে মাঠে নামে র্যাব। সেই রাতেই সদর উপজেলার জামালপুর পূর্ব বাজার এলাকা থেকে মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্যদেরও গ্রেফতারে অভিযান কার্যক্রম চলছে বলেও জানা গেছে ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM