1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার। রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ টিকটকে প্রতারণার ফাঁদ: ‘কনটেন্ট ক্রিয়েটরের’ বাড়ির মাটির নিচে মিললো ২৫ ভরি স্বর্ণ। ২ ডিসি প্রত্যাহার মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে। দেড় মাস পর ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক সফল অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ। মহাদেবপুরে পুকুর খননে ৭.৭ কেজি ওজনের কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার। ইরান যুদ্ধ নয়, সংলাপ চায়: প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

অবৈধ হরতালের প্রতিবাদে “আমরা মুক্তিযোদ্ধা সন্তান” ঢাকা মহানগর দক্ষিণের মিছিল। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৪২ বার পঠিত

অবৈধ হরতালের প্রতিবাদে “আমরা মুক্তিযোদ্ধা” সন্তান ঢাকা মহানগর দক্ষিণের মিছিল

বিশেষ প্রতিনিধি ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার প্রতিবাদে বিএনপিসহ বিরোধীদের ডাকা হরতাল-নৈরাজ্যের প্রতিবাদে রাজপথে মিছিল করেছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ ঢাকা মহানগর দক্ষিণ।
সোমবার (২০ নভেম্বর) রাজধানীর গুলিস্তান-পল্টন এলাকায় এ মিছিল করেন তারা।
তারা বলেন, হরতাল অবরোধ দিয়ে রাস্তায় থাকে না। আবার তারাই নাকি শেখ হাসিনার পতন করতে চায়। দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে সংসদে গিয়ে দাবি উপস্থাপন করার আহ্বান জানিয়ে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠন নেতারা বলেন, আন্দোলন করে শেখ হাসিনা সরকারের পতন করা যাবে না।
মিছিল শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে আমরা মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা ২০১৪ ও ২০১৮ তে পারেন নাই, ২০২৪ এর ৭ জানুয়ারি নির্বাচনেও প্রতিহত করতে পারবেন না। ইনশাআল্লাহ আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন দেশরত্ন শেখ হাসিনা।
বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
এর আগে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.আব্দুল্লাহ মমিনের পরিচালনায় মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিতি ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুবিনা ইয়াসমিন অন্তরা, ঢাকা জেলা সভাপতি সানোয়ার রাসেল, মহানগর দক্ষিণ সাংগঠনিক সম্পাদক হাছান গাজী, কেরানীগঞ্জে সভাপতি মো. হৃদয় আহমেদ, মহানগর দক্ষিণের শাহ লিটন, মো. সোহাইল আহমেদ, মানিক সাহা প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD