1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন

কেরানীগঞ্জে সংঘর্ষে নিপুণসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৯১ বার পঠিত

কেরানীগঞ্জে সংঘর্ষে নিপুণসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মো: আল-আমিন (আলিফ) ঢাকা

ঢাকার কেরানীগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, হাজী নাজিম উদ্দিন মাস্টারসহ শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলা ঘটনায় শনিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় এ মামলা দায়ের করেন সুমন মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা।

হামলা ও সংঘর্ষের ঘটনায় শুক্রবার গভীর রাতে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার বিকেলে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষেভ মিছিল করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ।

মামলার তদন্ত কর্মকর্তা মডেল থানা ইনস্পেক্টর (অপারেশন) আসিকুর রহমান বলেন, সুমন মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা শতাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন। রাতে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD