1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

নেত্রকোণায় (আই ইউ আই -২) এলজিইডি এর অর্থায়নে ড্রেনসহ আরসিসি রাস্তার শুভ উদ্বোধন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২৭৭ বার পঠিত

নেত্রকোণায় (আই ইউ আই -২) এলজিইডি এর অর্থায়নে ড্রেনসহ আরসিসি রাস্তার শুভ উদ্বোধন

শহিদুল ইসলাম রুবেল,
নেএকোণা জেলা প্রতিনিধি:

নেত্রকোণায় (আই ইউ আই -২) এলজিইডি এর অর্থায়নে ড্রেনসহ আরসিসি রাস্তার শুভ উদ্বোধন করেছেন পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান।

শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১১টায় নেত্রকোণা পৌরসভা ১নং ওয়ার্ড সাতপাই ছোট গাড়া মোড় এলাকায় এ উদ্বোধনের আয়োজন করে।

(আই ইউ আই -২) এলজিইডি এর অর্থায়নে ড্রেনসহ আরসিসি রাস্তাটি সাতপাই, লেভেল ক্রসিং হতে ছোট গাড়া হয়ে আব্দুস ছোবহান সাহেবের বাড়ি পর্যন্ত ড্রেন ৯৮০ মিটার, রাস্তা ৮৮৭ মিটার। যার চুক্তিমূল্য ৫ কোটি ৮৫ লক্ষ টাকা। সাতপাই লেভেল ক্রসিং এলাকার জনগণের দীর্ঘ দিনের প্রানের দাবি আজ পূর্ণ হতে চলেছে। রাস্তার কাজটি দ্রুত সম্পন্ন হলে উপকার ভোগী এলাকাবাসী এর সুফল পাবে। যেমন যাতায়াত ব্যবস্থা হবে সহজ, তেমনি বাচঁবে সময়। আর এই কাজটি বাস্তবায়নে ভূমিকা রাখছে নেত্রকোণা পৌরসভা।

উদ্বোধনী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি নেত্রকোণা জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যাপক উমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিকল্পনা কমিশনের (কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের (সদস্য) সচিব) এ কে এম ফজলুল হক।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগ সভাপতি অর্পিতা খানম সুমি, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর বাবু চিত্তরঞ্জন সরকার, ৩নং ওয়ার্ড কাউন্সিলর শামীম রেজা সরল, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌস রুমেল প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD