1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
রামাইল ব্রিজ অনুমোদনে দোয়া মাহফিল হাইমচরে নতুন চরের সীমানা নির্ধারণ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শহীদ সোলেমান উদ্দিন জিসান হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জনতার কাতারে এমপি,সমস্যার কথা শুনে দিলেন উন্নয়ন ও পাশে থাকার প্রতিশ্রুতি রাজশাহীতে সোলার বিদ্যুৎ স্থাপনে রাসিক-নেসকোর মতবিনিময় ১৫ বছর পদার্পণ উপলক্ষে আরডিএসএ,এর মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ। ফেনীর ফুলগাজী কাঁচাবাজারে হকার উচ্ছেদের উদ্যোগ নেওয়ার আগে বাজারের সিন্ডিকেট ভাঙার সক্ষমতা দেখানোর দাবি (এনসিপি) ফেনী জেলা শাখার যুগ্ম সদস্যসচিব ওমর ফারুক। শাহমাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী এস এম বাকের খন্দকারের গণসংযোগ ও লিফলেট বিতরণ দ্য নিউজের সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর জামায়াতের আমীর-সেক্রেটারি পুনর্নির্বাচিত, শপথ গ্রহণ

দ্য নিউজের সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার পঠিত

 

ঢাকা জেলা ব্যুরো চীফ : সৈয়দ উসামা বিন শিহাব:

 

রাজধানীর মিরপুরের দুয়ারীপাড়ায় যুবদল পরিচয়ে ‘পিটলা সুমনের’ মাদক কারবার ও চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রকাশ করেছিলেন গণমাধ্যম ‘দ্য নিউজ’-এর রিপোর্ট কন্ট্রিবিউটর আরশ খান। সেই সংবাদ প্রকাশের জেরে এবার তাকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। প্লায়ার্স দিয়ে আঘাত, মুখে গরম চা ঢেলে নির্যাতন ও বেধড়ক মারধরের পাশাপাশি তার দুটি মোবাইল ফোন, ব্যাগ ও সঙ্গে থাকা মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।

 

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুয়ারীপাড়া এলাকায় চলাচলের সময় রাস্তার একটি বড় গর্তের কারণে অসাবধানতাবশত সুমনের শরীরে ধাক্কা লাগে আরশের। তাৎক্ষণিক দুঃখ প্রকাশ করলেও ক্ষিপ্ত হয়ে ওঠেন সুমন। ভুক্তভোগীর দাবি, পূর্বে সংবাদ প্রকাশের আক্রোশ থেকেই তার ওপর এই হামলা চালানো হয়।

 

কোনো কথা বলার সুযোগ না দিয়েই হাতে থাকা প্লায়ার্স দিয়ে আরশের ওপর অতর্কিত হামলা চালান সুমন। একপর্যায়ে তার মুখে গরম চা ঢেলে দেওয়া হয়। পরে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে তাকে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ।

 

ঘটনাস্থলে উপস্থিত সেলিম ও মিন্টু নামের দুই ব্যক্তি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শী সেলিমের ভাষ্য, সুমন ও তার সহযোগীরা আরশের দুটি মোবাইল ফোন ও ব্যাগ ছিনিয়ে নেন। ফোনগুলো উদ্ধারের চেষ্টা করা হলে সুমন সেগুলো নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

 

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগ, যুবদলের পরিচয় ব্যবহার করে দুয়ারীপাড়া এলাকায় চাঁদাবাজি ও মাদক কারবার চালিয়ে আসছেন ‘পিটলা সুমন’।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। অভিযুক্তকে আটকের লক্ষ্যে আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী সংবাদকর্মীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD