1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

চাঁপাইনবাবগঞ্জে সার্কাসের হাতির আক্রমণে এক কিশোরের মৃত্যু। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৩১১ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে সার্কাসের হাতির আক্রমণে এক কিশোরের মৃত্যু

মোঃ সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সার্কাসের হাতির আক্রমণে মোসাব্বির (১২) নামে এক শিশু নিহত হয়েছে।বুধবার (৮নভেম্বর) সকালে উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মোড় এলাকার মানিকড়া গ্রামে এ ঘটনা ঘটে। মোসাব্বির উপজেলার নিজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার মাস্টারপাড়া গ্রামের বুলবুল ইসলামের ছেলে।
মানিকড়া গ্রামের বাসিন্দা আজহার আলি বলেন, সকাল থেকে এই এলাকায় দুটি পাগলা হাতি ঘোরাঘুরি করছিল। এসময় হাতি দুটির সামনে পড়ে যায় মোসাব্বির।তখন তাকে আঁছড়ে মাটিতে ফেলে দেয় হাতি দুটো। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,একটি হাতিকে আমনুরা শিমুলতলা মোড়ে আটক করেছে গ্রামবাসী। অন্যটি এখনো আটক করা সম্ভব হয়নি। রাজশাহী বনবিভাগকে খবর দেওয়া হয়েছে। বন বিভাগের একটি টিম হাতিটিকে আটক করে নিয়ে যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD