1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুমের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ বাড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার বিসিএস প্রশাসন একাডেমির ৫৬তম ফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন শিবু দাস সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ বাউফলে রাস্তার পাশে পড়ে থাকা বিচ্ছিন্ন হাত ও দুই পা কি নিখোঁজ রুহুল আমিনের চন্দনাইশে মোবাইল কোর্টে ৩ চালককে জরিমানা ১২ হাজার টাকা পবিপ্রবির একুয়াকালচার বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজশাহীতে ঝটিকা মিছিল, রাজিবসহ গ্রেপ্তার ৪ বাউফলে সড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা, (দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসংলগ্ন অডিও বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ায়) লাকসাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সালাম শোকজ জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে প্যানেল চেয়ারম্যান সালাহউদ্দিন রুহুল বরখাস্ত

রুপগঞ্জে ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার, অস্ত্র ও ককটেল উদ্ধার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৩০১ বার পঠিত

রুপগঞ্জে ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার, অস্ত্র ও ককটেল উদ্ধার

রূপগঞ্জ প্রতিনিধি ঃ হরতাল ও অবরোধের সময় সড়ক অবরোধ, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সুলতানসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১২টি ককটেল, ১০ টি পেট্টোল বোমা ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল। গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মাসুদুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফ বিল্লাহ ও দাউদপুর ইউনয়ন ছাত্রদল নেতা

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৮ অক্টোবর থেকে ঢাকাসহ নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজারে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নাশকতা করে আসছিল গ্রেপ্তারকৃতরা।

সোমবার (৬ নভেম্বর) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ উপজেলার দাউদপুর ইউনিয়নের কাজিরবাগ এলাকার সাইফুল ইসলামের বাড়ি থেকে ১২টি ককটেল, ১০টি পেট্রোল বোমা ও একটি বিদেশি পিস্তলসহ তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রূপগঞ্জ ও আড়াইহাজার থানায় বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের মোবাইলে থাকা মেসেজ, কথোপকথন, ছবি ও ভিডিও পর্যালোচনা করে জড়িত থাকার তথ্য মিলেছে। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলার প্রক্রিয়া চলছে।

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, বিএনপির অবরোধে নারায়ণগঞ্জে গাড়ি পোড়ানো ও সহিংসতার ঘটনা ঘটে। রূপগঞ্জে একটি কাভার্ডভ্যানে আগুন, ভাঙচুর এবং আড়াইহাজারের পাচরুখী এলাকায় পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনার ভিডিও দেখে নিশ্চিত হয়েছি এসব ঘটনায় সরাসরি কারা জড়িত।

রূপগঞ্জ থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে জেলা ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুলতান মাহমুদ ও মাসুদুর রহমান মাসুদ, আরিফ ও তৌহিদকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র আমরা পেয়েছি। জিজ্ঞাসাবাদে তারা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্পৃক্ততার কথা জানিয়েছে। মোবাইলে মেসেজ অপশনে ২৮ তারিখ পরবর্তী গাড়ি পোড়ানোর ঘটনায় তাদের নির্দেশনা পেয়েছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD