1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনায় নামাজ পড়তে বলায় নাতি জামাইয়ের বিরুদ্ধে নানা শ্বশুরের থানায় অভিযোগ বাউফলের নিমদী খেয়াঘাটে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ভোগান্তিতে শিক্ষার্থীরা, গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী আটক ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পবিপ্রবিতে প্রতিবাদ সমাবেশ। দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দেয়ালিকা উন্মোচন রাজশাহীতে বাসের মালামালের বক্সে মিলল ২ বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ গাইবান্ধায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, বিদেশি প্রতিনিধিদলের সাথে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের বৈঠক অনুষ্ঠিত শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল জব্দ

নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৫

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

 

মোঃ সোহাগ খন্দকার রাণীনগর নওগাঁ প্রতিনিধিঃ

 

নওগাঁর আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে এক শিশু ও দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) বিকেল আনুমানিক ৪ টায় উপজেলার ২ নম্বর ভোঁপাড়া ইউনিয়নের বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

এই ঘটনায় জাহাঙ্গীরের ছেলে, মো. আমির হামজা (৫), মান্নানের স্ত্রী, মোছা. কাজল রেখা (৪৪), মোস্তাফিজুরের স্ত্রী, মোছা. জান্নাতুন (৩২), নারায়ণের ছেলে, শ্রী তপন (৪০), সেলিম মণ্ডলের স্ত্রী, মোছা. রোজিনা (৩৪) আহত হন। তারা সবাই বলরামচক চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে হঠাৎ একটি শিয়াল লোকালয়ে ঢুকে একের পর এক তাদের কামড় দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি র‍্যাবিস ভ্যাকসিন ও র‍্যাবিস ইমিউনোগ্লোবুলিন (আরআইজি) প্রয়োগ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

 

আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. রাশেদুল ইসলাম বলেন, “শিয়ালের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি র‍্যাবিস ভ্যাকসিন ও আরআইজি দেওয়া হয়েছে। তবে এ ধরনের কামড় থেকে জলাতঙ্কে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সংক্রামক ব্যাধি (ইনফেকশাস ডিজিজ) ওয়ার্ডে ভর্তি হওয়ার পরামর্শ দিয়ে পাঠানো হয়েছে।

 

এ ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর থেকে গ্রামের বাসিন্দারা সতর্ক অবস্থায় রয়েছেন। অনেকেই শিশুদের একা বাইরে যেতে দিচ্ছেন না। স্থানীয়রা শিয়ালটির সন্ধানে এলাকায় নজরদারি করছেন

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD