1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনামঃ
বাউফলের নিমদী খেয়াঘাটে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ভোগান্তিতে শিক্ষার্থীরা, গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী আটক ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পবিপ্রবিতে প্রতিবাদ সমাবেশ। দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দেয়ালিকা উন্মোচন রাজশাহীতে বাসের মালামালের বক্সে মিলল ২ বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ গাইবান্ধায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, বিদেশি প্রতিনিধিদলের সাথে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের বৈঠক অনুষ্ঠিত শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল জব্দ কুড়িগ্রাম জেলা পুলিশের ০২ জন সদস্যের পদোন্নতি ও র‍্যাংক ব্যাজ পরিধান

বাঁশের সাঁকোই এখন ভরসা: দীঘিনালায় পাকুজাছড়া খালের ওপর দুর্ভোগ লাঘবে আনসার-ভিডিপির উদ্যোগ

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

 

​মেহেদী হোসেন, দীঘিনালা প্রতিনিধি:

 

চার হাজার মানুষের নিত্যদিনের হাহাকার আর নদী পারাপারের অন্তহীন দুর্ভোগ কমাতে অবশেষে আশার আলো জ্বেলেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের পাকুজাছড়া গ্রামে নদী পারাপারের দুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে একটি বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছেন ভিউডিপির সদস্যরা।

​সোমবার (১৬ নভেম্বর) সকাল আটটা থেকে শুরু হওয়া এ মহতী উদ্যোগে নেতৃত্ব দেন বেতছড়ি ২ নম্বর হিল ভিডিপি প্লাটুনের এপিসি মো. খোরশেদ আলম। উপজেলা আনসার ভিডিপির দিকনির্দেশনায় এবং স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অর্থ ও শ্রমের বিনিময়ে অবশেষে আলোর মুখ দেখেছে এই সাঁকোটি।

​নিত্যদিনের যন্ত্রণায় চার হাজার মানুষের জীবন:

পাকুজাছড়া গ্রামের মানুষের চলাচলের পথে সবচেয়ে বড় বাধা একটি প্রমত্ত নদী। বর্ষায় নৌকা আর শুকনো মৌসুমে হাঁটুসমান পানিতে ভর করে নদী পার হতে গিয়ে স্কুলের কোমলমতি শিশু থেকে শুরু করে বৃদ্ধ ও রোগীদের পড়তে হয় চরম বিপাকে। স্থানীয় কারবারি লক্ষ্মী কুমার ও গ্রামবাসী উত্তম কুমার জানান, যুগের পর যুগ ধরে নিজেদের গাঁটের টাকা খরচ করে এখানে অস্থায়ী সাঁকো বানিয়ে কোনোমতে চলাচল করতে হয় তাদের। অসুস্থ রোগী কিংবা জরুরি মালামাল পারাপারে পোহাতে হয় অকথ্য দুর্ভোগ।

​ঝুঁকিপূর্ণ পারাপার আর অভিভাবকদের দুশ্চিন্তা:

অভিভাবক মৃণালী চাকমা ও পাথর মনি চাকমাদের কণ্ঠে ঝরে পড়ে দীর্ঘদিনের ক্ষোভ ও আকুতি। তাদের সন্তানরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকো পেরিয়ে স্কুলে যাতায়াত করে। মাঝেমধ্যে সাঁকো থেকে পিছলে পড়ে যাওয়ার ঘটনাও ঘটে, যা অভিভাবকদের সবসময় উৎকণ্ঠায় রাখে। এলাকাবাসীর জোরালো দাবি—এই অস্থায়ী বাঁশের সাঁকোর বদলে এখানে অবিলম্বে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক।

​জনকল্যাণে সবসময় পাশে আছে আনসার-ভিডিপি:

এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাকিমুল হক জানান, বাহিনীর প্রধানের সুনির্দিষ্ট দিকনির্দেশনা অনুযায়ী যেকোনো দুর্যোগে ও জনকল্যাণমূলক কাজে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর আনসার-ভিডিপি সদস্যরা। পাকুজাছড়া গ্রামের মানুষের এই যাতায়াত সংকট নিরসনে তাদের এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​অস্থায়ী এই বাঁশের সাঁকো সাময়িক স্বস্তি আনলেও পাকুজাছড়াবাসীর দীর্ঘমেয়াদী মুক্তি মিলবে একটি স্থায়ী সেতু নির্মাণের মাধ্যমেই—এমনটাই এখন সকলের প্রত্যাশা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD