1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রাম জেলার সবচেয়ে বড় ইউনিয়ন ভোগডাঙ্গা ইউনিয়নের জামাতের প্রার্থী ঘোষণা। জামায়াতের আনন্দ মিছিল!! উজ্জীবিত তৃণমূল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা সিংড়ায় পালিত হলো ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্র শিবিরের ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে জুয়ার আসর বন্ধের সন্দেহে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ। পারিবারিক বিরোধ ও অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের পরোয়ানায় গ্রেফতার নাদিম ব্রাহ্মণপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রৌমারীতে বিজিবির অভিযানে ৪টি ষাঁড় গরু আটক দোয়ারাবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সংহতির প্রেরণায় দেশ গড়তে হবে: রামেবি উপাচার্য

বাগেরহাটে জুয়ার আসর বন্ধের সন্দেহে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ।

  • প্রকাশিতঃ শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

 

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে অবৈধ জুয়ার আসরে পুলিশের অভিযান চালানোর ঘটনায় তথ্য দেওয়ার সন্দেহে আব্দুল্লাহ ফারুক নামে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে জুয়াড়ি চক্রের বিরুদ্ধে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গিরিশনগর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত সাংবাদিককে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত সাংবাদিকের অভিযোগ, উপজেলার গিরিশনগর দ্বীপচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র জুয়ার আসর পরিচালনা করে আসছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জুয়ার আসরটি বন্ধ করে দেয়। এ অভিযানের পেছনে সাংবাদিক ফারুকের সম্পৃক্ততা রয়েছে এবং তিনিই পুলিশকে তথ্য দিয়েছেন এমন সন্দেহে তাঁর ওপর ক্ষুব্ধ হয় জুয়াড়ি চক্রটি।

তিনি আরও অভিযোগ করেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ফারুক শেখ, কবির ও আহাদসহ ১০ থেকে ১২ জন তাঁকে ডেকে নিয়ে মারধর করে। একপর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের গাড়িতে করে থানায় নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সাংবাদিক আব্দুল্লাহ ফারুক বলেন, জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযানের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। সম্পূর্ণ ভিত্তিহীন সন্দেহের বশে আমার ওপর হামলা চালানো হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।এ ঘটনায় সাংবাদিক আব্দুল্লাহ ফারুক বাদী হয়ে ফারুক শেখ, কবির ও আহাদসহ ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইউনাইটেড মিডিয়া ফোরামের বাগেরহাট সভাপতি সৈকত মন্ডল, সাধারণ সম্পাদক সাগর মল্লিকসহ সদস্যরা। তাঁরা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানান, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD