1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে দুই ভাইয়ের মৃত্যু। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২৪৮ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে দুই ভাইয়ের মৃত্যু

মোঃ সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে গোসল করতে নেমে মামাতো ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার বারঘরিয়া
চামাগ্রাম এলাকার মহানন্দা নদীতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই গ্রামের মোঃ আবু তালেবের ছেলে মোঃ মারুফ (১৯) মোঃ শাহিনের আলীর ছেলে মোহাম্মদ হোসাইন (১১)। স্থানীয়রা জানান, প্রথমে হোসাইন গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় এসময় মারুফ হোসাইনকে উদ্ধার করতে গিয়ে দু’জনেই পানিতে নিখোঁজ হন।

পরে সেখানকার লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে বিকাল সারে ৪ টার সময় তাদের উদ্ধার করা হয়।

এ বিষয়ে সদর মডেল থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীতে ডুবে মোঃ হোসাইন ও মারুফ নামে দুইজন নিখোঁজ হয়েছিলেন এবং তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD