1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ তরুণী গ্রেফতার পিরোজপুরে ৮ লাখ টাকার মাদকসহ দুই কারবারি গ্রেফতার বারবার গণপরিবহনে অগ্নিকাণ্ডে নগরজুড়ে আতঙ্ক; যানবাহনের ফিটনেস, মালিকপক্ষের দায়িত্বশীলতা, তদারকির ঘাটতি ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে কঠোর প্রশ্ন কুড়িগ্রামে দুর্বৃত্তকারীর ছুরির আঘাতে স্বামী নিহত স্ত্রী নিহত ও দুর্বৃত্তকারীকে আটক করেছে পুলিশ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুড়িগ্রামে বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত। ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির, ডিসিকে ‘মুজিববাদী আমলা’ আখ্যা ‎ ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম হতে দেওয়া হবে না কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, প্রীতিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাউফলে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, ন্যায়বিচার চাইলেন ইতালি প্রবাসী রফিকুল

  • প্রকাশিতঃ শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

 

মোঃ ইমরান হোসাইন বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে নিজের ও পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম এবং কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইতালি প্রবাসী মো. রফিকুল ইসলাম হাওলাদার।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে বাউফল বাজার রোডে অবস্থিত ‘বিডি ২৪ ডট কম’ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী মরিয়ম আক্তার ও ছোট ভাই মোতাছিন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম জানান, তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে ইতালিতে প্রবাসজীবন কাটাচ্ছেন। তাঁর অভিযোগ, পৈতৃক সম্পত্তি ও ভবন নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় একটি মহল দীর্ঘদিন ধরে তাঁকে ও তাঁর পরিবারকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে আসছে।
লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, ২০২৩ সালের ২৫ মার্চ ‘বিডি নিউজে। সর্বশেষ গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে মো. নাসির হাওলাদার (যিনি নিজেকে ‘অপরাধ বিচিত্রা’র সাংবাদিক হিসেবে পরিচয় দেন) তাঁর ফেসবুক আইডি থেকে একটি ভিডিও প্রকাশ করে তাঁকে ‘ভূমিদস্যু’ হিসেবে আখ্যায়িত করেন। এসব সংবাদ ও ভিডিও প্রকাশের আগে তাঁর কিংবা তাঁর পরিবারের
কোনো বক্তব্য নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন রফিকুল ইসলাম।
এ বিষয়ে মো. নাসির হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি ‘অপরাধ বিচিত্রা’য় কাজ করেন বলে দাবি করেন। তবে অভিযোগের বিষয়ে তাঁর কাছ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, নাসির হাওলাদারের ছোট ভাই জাহিদুল ইসলামের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি রফিকুল ইসলাম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন এবং সংবাদ সম্মেলনে ‘ভুয়া’ তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন জাহিদুল ইসলাম।

লিখিত বক্তব্যের শেষাংশে রফিকুল ইসলাম বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন প্রবাসী নাগরিক। তিনি কোনো অনৈতিক সুবিধা চান না; বরং পুরো ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD