1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
শিহাব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার পিরোজপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নেতৃত্বের স্বপ্ন দেখালেন জেলা প্রশাসক ‎ পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯ তম সভা অনুষ্ঠিত অল্পের জন্য প্রাণে বাঁচলেন এমপি, ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষে আহত অর্ধশতাধিক কমলনগরে খাসজমি দখলের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ চট্টগ্রাম মহানগর জোনে ১৬তম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষা সম্পন্ন; ডিসেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশের আশা মীর মশাররফ হোসেন আমাদের সাহিত্য-সংস্কৃতির অমূল্য সম্পদ পুকুরে আওয়ামী লীগ নেতার লাশ দেখে চিৎকার, পরে নিজেই আটক রামগতির আলেকজান্ডারে ঘুরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের আতঙ্কের নাম ওসি হাফিজুর রহমান পিপিএম,মিরপুর মডেল থানায় যোগদানের পর অপরাধ দমনে তৎপরতা, স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মধ্যে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে নিজ পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

  • প্রকাশিতঃ বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মো: মুনির ব্রাহ্মণবাড়িয়াঃ

‎
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ফাঁড়ির নিজ কক্ষে নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)।
‎
‎বুধবার (৪ নভেম্বর) সকাল ৭টায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম সশস্ত্র উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বিপি নম্বর ৭৪৯১০৪১৮২১।
নিহত জাহাঙ্গীর আলম ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত আলী আকবর তালুকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ফাঁড়ির নিজ কক্ষে দায়িত্ব পালনকালে নিজের সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করেন তিনি। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে কি কারনে তিনি আত্মহত্যা করেছেন এর সঠিক তথ্য পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশের বিভিন্ন ইউননিট ঘটনাস্থল পরিদর্শন করেছে।
‎
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্য তার নিজের নামে ইসুকৃত পিস্তুল দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে। তারা আসলে কথা বলে পারিবারিক কলহ ছিল না বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD