1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
উড়তে দেখেছে সবাই, পুড়তে দেখেনি কেউ! কাউনিয়ায় ৩০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, জাতীয় পরিসংখ্যান ও সমবায় দিবস উদযাপন বালিয়াডাঙ্গীতে সমবায় দিবস উদযাপন, সমিতি ১৭১টি দামুড়হুদায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সিংড়ায় জোলারবাতা এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয় রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি র মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্রাইট মডেল স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

নেত্রকোনার কেন্দুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা ছেলে নিহত

  • প্রকাশিতঃ রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১০৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদনঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দুর্গাপুর মোড়সংলগ্ন লাহেড়ী বাড়ির কাছে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মোঃ মাহমুদুল হক শাহীন (৪৪) ও তার ছেলে রাজিন (৬) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে তার স্ত্রী ও মেয়ে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে নেত্রকোনা- কেন্দুয়া সড়কের দুর্গাপুর মোড়সংলগ্ন লাহেড়ী বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

 

নিহত মাহমুদুল হক শাহীন কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামের মৃত কাঞ্চন মিয়ার ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদুল হক শাহীন কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। শুক্রবার সকালে তিনি মোটরসাইকেলে তার স্ত্রী সন্তান নিয়ে কেন্দুয়ায় যাচ্ছিলেন বিপরীত দিক থেকে আশ আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে মোটরসাকেলটি সড়ক থেকে ছিটকে রাস্তার পাশের পড়ে যায়।

 

এতে শাহীন ও তার ছেলে মাথায় গুরুতর আঘাত পান এবং মা ও মেয়ে আহত হন। উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষনা করেন আহত মা ও মেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন তাদের অবস্থাও আশঙ্কাজনক। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD