1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে ব্যবসায়ী নেতা লিটনকে গুলি করে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে মানববন্ধন গণসংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিশাল র‍্যালি সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আবরার হত্যা মামলায় নতুন বিতর্ক: মোর্শেদের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আহ্বান দুই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের আপিল বিভাগে ২৪ নভেম্বর শুনানির অপেক্ষা, ব্যক্তিগত দায় নির্ধারণ ও সাক্ষ্যপ্রমাণের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন; ন্যায়বিচার নিশ্চিত করতে নিরপেক্ষ পর্যালোচনার দাবি সংহতি দিবসের সভায়-দেশ গঠনে জিয়ার দর্শনই সময়োপযোগী আসলাম চৌধুরী এফসিএ কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র ছুটির দিনেও কাজ করছে আকিজ টেক্সটাইলের ৭ হাজার শ্রমিক! আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই কুড়িগ্রাম জেলার সবচেয়ে বড় ইউনিয়ন ভোগডাঙ্গা ইউনিয়নের জামাতের প্রার্থী ঘোষণা। জামায়াতের আনন্দ মিছিল!! উজ্জীবিত তৃণমূল

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩৫১

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পঠিত

 

জিএম মাকছুদুর রহমান, স্টাফ রিপোর্টার:

 

​মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই চক্রের দৌরাত্ম্য রুখতে কুমিল্লা জেলাজুড়ে একযোগে জোরালো সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকায় সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে মোট ৩৫১ জনকে আটক করা হয়েছে। ​শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। ​তিনি জানান, কুমিল্লা মহানগরীসহ জেলার যেসব এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক কারবার এবং ছিনতাইয়ের অভিযোগ ছিল, সেসব স্থানকে কেন্দ্র করেই এ রাতের বিশেষ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অপরাধে সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে ১৩২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অন্যদিকে, অপরাধের সরাসরি প্রমাণ না থাকা এবং প্রথমবার সতর্ক করার উদ্দেশ্যে বাকী ২১৯ জনকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে। ​অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, কিশোরদের অপরাধের পথ থেকে ফিরিয়ে আনা এবং জেলাকে মাদক ও ছিনতাইমুক্ত রাখতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে সাধারণ বা নিরপরাধ কোনো মানুষ যাতে বিন্দুমাত্র হয়রানির শিকার না হন, সে বিষয়ে জেলা পুলিশের সর্বোচ্চ নজরদারি রয়েছে। ​পুলিশের দেওয়া তথ্যমতে, জেলাজুড়ে আইন-শৃঙ্খলা রক্ষায় গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক অভিযানে এখন পর্যন্ত মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ১৫১ জনকে মুচলেকা দিয়ে স্ব-স্ব অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং অপরাধে সরাসরি সম্পৃক্ততা থাকায় ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD