1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক খোলস বদলে অপরাধের পুরোনো সাম্রাজ্য পুনর্গঠনের অভিযোগ, দখল-চাঁদাবাজির আশঙ্কায় তটস্থ স্থানীয়রা রাজধানী ও বরগুনায় গভীর রাতে চার বাসে আগুন, জননিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা রৌমারীতে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার কসমেটিক সামগ্রী জব্দ দীপাবলির ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ মান্দায় মাদকের আসরে পুলিশের অভিযান: ১০ জন আটক উড়তে দেখেছে সবাই, পুড়তে দেখেনি কেউ! কাউনিয়ায় ৩০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, জাতীয় পরিসংখ্যান ও সমবায় দিবস উদযাপন বালিয়াডাঙ্গীতে সমবায় দিবস উদযাপন, সমিতি ১৭১টি দামুড়হুদায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

চট্টগ্রামে জনগণের আস্থা অর্জনই সরকারি কর্মকর্তাদের লক্ষ্য: ডিসি জাহিদুল

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পঠিত

 

চট্টগ্রাম ব্যুরো প্রধান:

 

সরকারি কর্মকর্তাদের সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে জনসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, সরকারি দপ্তরগুলোকে জনগণের প্রধান আস্থার জায়গায় পরিণত করতে হবে, যাতে সেবাপ্রার্থীরা এসে স্বস্তি পান এবং কাঙ্ক্ষিত সমাধান পান।

 

শনিবার (২৪ অক্টোবর) চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদ মিলনায়তনে ডেঙ্গু প্রতিরোধে কিট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

জেলা প্রশাসক বলেন, সরকারি চাকরি কেবল নির্ধারিত সময়ের ডিউটি নয়, বরং জনগণের প্রতি গভীর দায়বদ্ধতাই একজন কর্মকর্তার প্রকৃত পরিচায়ক। তিনি কর্মকর্তাদের সীমাবদ্ধতার অজুহাত না দিয়ে আধুনিক ও গতিশীল সেবা দেওয়ার তাগিদ দেন। একই সাথে সেবাপ্রার্থীদের প্রতি মানবিক আচরণ, সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা এবং উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার ওপর জোর দেন।

 

সাম্প্রতিক দুর্গাপূজার সফল ও শান্তিপূর্ণ আয়োজনের প্রশংসা করে ডিসি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের ‘নান্দনিক চট্টগ্রাম’ উদ্যোগের অংশ হিসেবে চলমান পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির সুফলের কথাও তিনি উল্লেখ করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

 

আলোচনা সভা শেষে আনোয়ারা থানা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এক সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়। পরবর্তীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সরাসরি অংশ নিয়ে আনোয়ারা থানা পুকুর ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা এবং মশক নিধন অভিযান চালান

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD