
ডুমুরিয়ায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ‘
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালী, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে খুলনার ডুমুরিয়ায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে এবং খুলনা জেলা শাখার সহযোগিতায় ২২ অক্টোবর বেলা ১১টায় ডুমুরিয়া বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে নিরাপদ সড়ক আন্দোলনের সূচনা নির্দেশক মরহুমা জাহানারা কাঞ্চনের স্মৃতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। আন্দোলনটির প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বাণী উদ্ধৃত করে বক্তারা বলেন, “তেত্রিশ বছর আগে ব্যক্তিগত জীবনের এক গভীর বেদনাকে মানুষের জীবন রক্ষার আন্দোলনে রূপ দিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন। আজ সেই আন্দোলন সারাদেশের মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। তিনি আহ্বান জানিয়েছেন, তিনি না থাকলেও যেন সবাই নিরাপদ সড়ক বাস্তবায়নে নিজ নিজ ভূমিকা পালন করে যান।”
নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক শিরিনা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নিসচা ডুমুরিয়া শাখার উপদেষ্টা আলহাজ্ব আব্দুল কাইয়ুম জমাদ্দার, খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম এবং সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৃষ্ঠপোষক সাংবাদিক মাহাতাব হোসেন, কাজী আব্দুল্লাহ, খান আনিসুজ্জামান, শেখ এনায়েত হোসেন, বিলায়েত হোসেন, ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হাফিজুর রহমান, থানা পুলিশের এসআই শাহাদাত হোসেন এবং খুলনা জেলা ট্রাফিক পুলিশের এটিএসআই শাহিনুর রহমান ও ইমরান হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বকুল ও প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে নিসচা নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি আলহাজ্ব শাহাজাহান জমাদ্দার, গাজী আব্দুল আজিজ ও শেখ রবিউল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মনিরুল ইসলাম ও জুলফিকার আলি ভুট্টো; কোষাধ্যক্ষ সাহারুজ্জামান সবুজ; দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম (মুকুল); আইন বিষয়ক সম্পাদক খান আব্দুল্লাহ; যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ; দপ্তর সম্পাদক আব্দুর রহমান বেপারি; সাংস্কৃতিক সম্পাদক এম এ জলিল এবং প্রকাশনা সম্পাদক হুসাইন আহমেদ খান উপস্থিত ছিলেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য জিএম জাকির হোসেন, আলিমুজ্জামান, জাহিদুর রহমান সোহেল, জুয়েল বিশ্বাস, হেদায়েত গাজী, রাশেদুজ্জামান শেখ, মুজাহিদুল ইসলাম সেতু, গোপাল, জিয়াউর রহমান তুহিনসহ শ্রমিক নেতা হাফেজ সিদ্দিকুর রহমান, আবুল কালাম এবং এলাকার স্থানীয় গণ্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ডুমুরিয়া বাসস্ট্যান্ড চত্বর থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী বের হয়। র্যালীতে ঢাকাগামী ইমাদ পরিবহন খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বয়কট ঘোষনা করে এবং সে বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন সংগঠনের নেতাকর্মীরা।
র্যালীটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়। এ সময় সড়কটিতে চলাচলরত চালক ও যাত্রীদের মাঝে নিসচা’র পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরবর্তীতে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।