1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে জিয়া মঞ্চের কর্মী সভা অনুষ্ঠিত। লক্ষ্মীপুর সহ ৪জেলায় মহাসড়ক উন্নয়ন পরিদর্শনে সচিব নোয়াখালী সেনবাগে শিক্ষার আলো ছড়াতে ব্যতিক্রমী উদ্যোগ, স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষায় ১,৫৯৮ শিক্ষার্থী খাগড়াছড়ির উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলল ‘মাই শপ’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পটুয়াখালী স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি হুরায়রা, সম্পাদক ইমন দর্শনায় দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ, কথিত কাবিননামার ভিডিও বার্তা ঘিরে বিতর্ক। ভাওয়াইয়া একাডেমির কুড়িগ্রাম জেলা শাখার ৯ সদস্যের কমিটি গঠন সীমান্তে অপরাধ দমনে কঠোর শার্শা থানা পুলিশ, গোগায় তিন স্থানে বিট পুলিশিং সভা,মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসির ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে প্রবাসী রুবেলের মরদেহ উদ্ধার ২০২০ সালে বড় ছেলে, এবার ছোট ছেলেও সৌদিতে দুর্ঘটনায় নিহত; পরিবারে শোকের মাতম

সীতাকুণ্ড প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন, ১৭ মাস না যেতে ৩ জন খুন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

 

 

মোঃ হোসেন চট্টগ্রাম প্রতিনিধি:

 

চট্টগ্রাম সীতাকুণ্ড সাগর থেকে প্রশাসনকে ম্যানেজ করে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা প্রতিনিয়ত বালু উত্তোলন চালান এতে প্রশাসনের কোন হস্তক্ষেপ নেই বলে জানান স্থায়ী বাসিন্দারা এ বালু উত্তোলন কারণে ১৭ মাস না যেতে এক জেলে ও দুই বিএনপির কর্মী নিহত হন।

 

গত ২০২৫ সালে সোমবার ১৭ ফেব্রুয়ার সীতাকুন্ড বাড়বকুণ্ড সন্দ্বীপ চ্যানেলে অবৈধ বালু উত্তোলনের সময় বাধা দেওয়ায়,রাম জলদাস ৩২ নামে এক জেলেকে লোহার রড দিয়ে পিটিয়ে সাগরে ফেলে দিয়েছেন বৃহত্তরা এই সময় তার ছোট ভাই লিটন জলদাসকে অপহরণ করে একটি বাল্কহেডে নোয়াখালীর দিকে নিয়ে চলে যায়।

 

পরে লিটন জলদাস তার বন্ধুদেরকে ফোন করে এর পর ঘটনাটি জানাজানি হয়,কিছুদিন পরে রাম দাসের মরদেহ উদ্ধার করা হয়,এ বিষয়ে জেলেরা বলেন, সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে, বাল্কহেড চলাচলের জন্য সাগরে,জাল বসানো যায় না জাল কেটে দেয় অবৈধভাবে বালু উত্তোলনকারীরা,তারা বাধা দিলে মেরে ফেলার হুমকি দেয়, এবং এ বিষয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করলে প্রশাসন কোন পদক্ষেপ না নিয়ে উল্টো আমাদেরকে ধমক দেয়,

 

গত ৩১ জানুয়ারি ডেজারে তেল চুরি কেন্দ্র করে রিফাত নামে এক যুবক ও তার সহযোগীদের সাথে রাত প্রহরী ছালা উদ্দিনে কথা কাটাকাটি হয় একপর্যায়ে সালাউদ্দিনকে তারা মারধোর করেন এবং কুপিয়া আহত করেন,আহত অবস্থায় ছালাউদ্দিন সাগরে পড়ে গেলে, অনেক খোঁজাখুঁজি পরে,চারদিন পর সালাউদ্দিনের সাগর কূলে লাশ পাওয়া যায়।

 

এই ঘটনা এক বছর না যেতে, এ সাগর উপকূলীয় বালুরও ডেজার ব্যবসা নিয়ে,গত, ১৬ অক্টোবর রাত ১১ টার দিকে সীতাকুণ্ড উপজেলা পাঁচ নম্বর বাড়বকুণ্ড ইউনিয়ন,অলিনগর এলাকায় সাদ্দাম হোসেনের অফিসের সমনে,বাপ্পির উপরে হামলার ঘটনাটি ঘটে, এ সময় তিনি বন্ধু ইমনকে সঙ্গে নিয়ে, একটি মোটরসাইকেলে করে সাদ্দাম হোসেন অফিসের সামনে আসলে।

 

ওই সময় প্রধান আসামি আরিফ,ও তার সঙ্গ-ভঙ্গ কে নিয়ে বাপ্পির উপর হামলা চালান, এক প্রকার মোটরসাইকেল থেকে পড়ে গেলে তার উপরে ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি তার শরীরে আঘাত করে, এক পর্যায়ে তাকে বুকের উপর গুলি করে,এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে শাওন নামে আরেক সহপাঠী গুলিবিদ্ধ,হয় এ সময় তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে,কর্মরত চিকিৎসক,বাপ্পিকে মৃত ঘোষণা করে,

 

এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীরা জানান,সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন মান্দারীটোলা,ও অলিনগর এলাকায় সাগর উপকূল থেকে প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র,

 

স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই বালু চক্র প্রকাশ্যে

দিন রাত সাগর থেকে বালু উত্তোলন করে আসতেছে, এবং সন্ধ্যা হলে এ বালু চক্র বাড়বকুণ্ড বাজারের পূর্ব পাশে,একেএইচ লজিস্টিক ওয়ার্ল্ড নামে একটি প্রতিষ্ঠানে,ড্রামট্রাক করে পাছার করছে বলে জানান স্থানীয়রা,

 

স্থানীয়রা আরও অভিযোগ,করে বলেন সাগর থেকে বালু তুলে সেগুলো ড্রামট্রাকে করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় তা দেখেও সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এ ভাবে বালু উত্তোলন চললে বসতবাড়ি ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে বলেন সচেতন মহল ও এলাকাবাসী।

 

প্রকাশ্যে এমন কর্মকাণ্ড চললেও প্রশাসন কেন নীরব,এবং বালু উত্তোলনের কারণে ১৭ থেকে ১৮ মাসে তিনজন খুন করেন বালু উত্তোলনকারীরা, এ বিষয়ে প্রশাসনের কোনো হস্তক্ষেপ দেখা যায় না, কিছুদিন বন্ধ রাখলে আবার প্রশাসনকে, ম্যানেজ করে বালু চালান অবৈধ বালু উত্তোলনকারীরা।

 

এই বিষয়ে বাড়বকুণ্ড এলাকাবাসী বলেন,অবৈধ বালু উত্তোলনের পিছনে রয়েছে একটি,শক্তিশালী চক্র, এ চক্র মধ্যে রয়েছে,প্রভাবশালী মহল,রাজনীতিক নেতারা,সরকারি কর্মকর্তাসহ অনেকে।

 

এব্যাপারে সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম বলেন সাগর থেকে বালু উত্তোলন বন্ধ করতে আমাদের কয়েকবার অভিযান চালানো হয়েছে,ড্রেজার মালিকদের জরিমানা দেওয়া

হয়েছে, এরপরেও বালু উত্তোলনকারীরা আইন অমান্য করে বালু উত্তোলন করেন,তিনি বলেন খুব শীঘ্রই উপর মহলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD