1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
যশোর শহরে বিভিন্ন স্থানে বোমা হামলা ও নরাজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোয়াইনঘাটের রাতারগুলে সাবেক এমপি রঞ্জিত সরকারের গোপন বৈঠকের প্রতিবাদে ফতেপুর বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। তাহিরপুরে জন সেবা হোমিও মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প। মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু

গাইবান্ধায় বাড়িতে ঢুকে হামলা-লুটপাট, নারীসহ আহত ৫।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পঠিত

 

জেলা প্রতিনিধি, গাইবান্ধা ও রংপুর জেলাঃ

গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আতোয়ারা বেগম বাদী হয়ে নয়জনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেছেন। সোমবার (১৯ অক্টোবর) দায়ের করা মামলার নম্বর ৩৩/৫১৩।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সদর উপজেলার উত্তর গিদারী বারটিকরী মধ্যপাড়া গ্রামের রবিজল হকের ছেলে ফিরোজ মিয়াকে খুঁজতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন এলাকায় আসেন। এ ঘটনাকে কেন্দ্র করে ফিরোজ মিয়া একই গ্রামের কামাল হোসেনের স্ত্রী আতোয়ারা বেগম ও তাঁর পরিবারের সদস্যদের দায়ী করেন। এর জেরে তাঁদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই ধারাবাহিকতায় গত ১৫ অক্টোবর ফিরোজ মিয়া ও তাঁর সহযোগীরা ধারালো ছোরাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আতোয়ারা বেগমের জ্যাঠাশ্বশুর আবুল কাশেম সরকারের বসতবাড়িতে প্রবেশ করে গালিগালাজ শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় আতোয়ারা বেগম, তাঁর ছেলে আরিফ মিয়াসহ পরিবারের অন্য সদস্যরা গালিগালাজ করতে নিষেধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মামলার অভিযোগ অনুযায়ী, মধু মিয়ার নির্দেশে ফিরোজ, আরিফ মিয়া, নাজিম, শাহ কামাল, আয়না বেগম ও মমতা বেগম তাঁদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করেন।
এতে আরিফ মিয়া, মৌসুমী বেগম, খাজা মিয়া ও জয়নাল রক্তাক্ত জখম হন। এ ছাড়া আংগুরী বেগমের হাড় ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, হামলার সময় নাসরিন আহত মৌসুমী বেগমের গলায় থাকা প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ছয় আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন। অন্যদিকে, রেজু মিয়া আহত আংগুরী বেগমের পরনের কাপড় টেনে খুলে তাঁকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করা হয়েছে।

আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে। পরে আতোয়ারা বেগম ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাঁরা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নাজমুল হুদা জানান, উত্তর গিদারী বারটিকরী মধ্যপাড়া গ্রামে মারপিটের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD