1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
যশোর শহরে বিভিন্ন স্থানে বোমা হামলা ও নরাজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোয়াইনঘাটের রাতারগুলে সাবেক এমপি রঞ্জিত সরকারের গোপন বৈঠকের প্রতিবাদে ফতেপুর বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। তাহিরপুরে জন সেবা হোমিও মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প। মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু

লাঠিতে ভর দিয়ে ভিক্ষা করে জমানো চাল ও সামান্য টাকা লুট, মানবিকতা নিয়ে প্রশ্ন এলাকাবাসীর

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার পঠিত

 

 

মাদারীপুর প্রতিনিধি: ছাব্বির হোসেন মুন্না:

 

মানুষের বিবেক ও মানবিকতা কতটা নিচে নামলে একজন অসহায় পঙ্গু ভিক্ষুকের শেষ সম্বলটুকুও কেড়ে নেওয়া যায়? মাদারীপুরের কালকিনিতে ঘটে যাওয়া এক নৃশংস চুরির ঘটনা সেই প্রশ্নই নতুন করে তুলে দিল।

 

জানা গেছে, কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালাই সরদারের চর বেপারী কান্দির বেপারীবাড়ির বাসিন্দা শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী আব্দুল জলিল। দীর্ঘ ৮-১০ বছর ধরে পঙ্গুত্ব বরণ করে লাঠিতে ভর দিয়ে গ্রাম থেকে গ্রামে ভিক্ষা করে বাঁচেন তিনি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, একা চলতে অক্ষম আব্দুল জলিল প্রতিদিন এক গ্রাম থেকে অন্য গ্রামে এবং হাটে-বাজারে ঘুরে ৫-১০ টাকার জন্য মানুষের দুয়ারে দুয়ারে হাত পাতেন। কেউ দিলে খাবার জোটে, না দিলে না খেয়েই দিন কাটে তার। এভাবে ভিক্ষা করে পাওয়া চাল আর সামান্য খুচরো অর্থ জমা ছিল তার ছোট্ট কুঁড়েঘরে। তার এক বোন ছাড়া আর কেউ নেই, বোনটি এসে মাঝে মাঝে রান্না করে খাইয়ে যেতেন।

 

ঘটনার দিন রাতে তিনি ঘরেই ঘুমিয়ে ছিলেন। চোরেরা কৌশলে তার ঘরের সামনের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দিয়ে পেছনের অংশ দিয়ে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তার ভিক্ষা করে জমানো শেষ সম্বলটুকু—কিছু চাল ও সামান্য জমানো টাকা লুটে নিয়ে যায়।

 

সকালে ঘুম থেকে উঠে ঘরের এই দশা দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। শেষ অবলম্বন হারিয়ে অঝোরে কান্নায় ভেঙে পড়েন, যা দেখে ভিড় করা অনেকের চোখেই জল চলে আসে।

 

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী বলেন, যে মানুষটা প্রতিদিন ভিক্ষা করে পেটের ভাত জোগাড় করে, তার ঘরেও যখন চুরি হয়, তখন সমাজে আর মানবিকতা বলতে কিছু থাকে না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD