1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নরসিংদীতে ধান ক্ষেত থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৪৬৩ বার পঠিত

নরসিংদীতে ধান ক্ষেত থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

মাহবুব খান,নরসিংদী: নরসিংদীর শিবপুরে ধান ক্ষেত থেকে মো: রবিউল (১৮) নামের এক বিভাটেক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। রোববার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দুলালপুর ইউনিয়নের সাতপাইকা পূর্বপাড়া গ্রামের রাস্তার পাশের ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রবিউল শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে। সে শিবপুরের ধানুয়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে বিভাটেক (ইজিবাইক) চালিয়ে জীবিকা নির্বাহ করতো।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে দশটায় এলাকাবাসী সাতপাইকা গ্রামের পিয়ালের বাড়ীর রাস্তার উত্তর পাশের ধানের জমিতে অজ্ঞাত একজনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় স্থানীয়রা ইউপি সদস্য মোঙ্গল মিয়ার মাধ্যমে ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লাকে ঘটনা জানান। পরে চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদারসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। শনিবার দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা শেষে মরদেহ ওই ক্ষেতে ফেলে গেছে বলে ধারনা করছে পুলিশ ও স্থানীয়রা।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, নিহতের মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD