1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউনিয়ায় ৩০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, জাতীয় পরিসংখ্যান ও সমবায় দিবস উদযাপন বালিয়াডাঙ্গীতে সমবায় দিবস উদযাপন, সমিতি ১৭১টি দামুড়হুদায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সিংড়ায় জোলারবাতা এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয় রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি র মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্রাইট মডেল স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গোদাগাড়ীতে ১১৬ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

মোহনপুরে ১০৬ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার!

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পঠিত

রাজশাহী ব্যুরো:

 

রাজশাহীর মোহনপুরে অভিযান চালিয়ে ১০৬ গ্রাম অবৈধ হেরোইনসহ মোঃ মিনহাজ হোসেন মিলন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহীর সিপিএসসি ইউনিট। এ সময় তাঁর হেফাজত থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

 

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) রাত ৭টা ৫০ মিনিটে মোহনপুর থানাধীন গোছা বাজারের হাজি মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে, গোছা বাজারের হাজি মার্কেটে অবস্থিত একটি রংয়ের দোকানে হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন দোকানটির রংমিস্ত্রি মিনহাজ হোসেন মিলন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসআরবির সদস্যরা ওই দোকানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।

 

গ্রেপ্তার মিনহাজ হোসেন মিলন রাজশাহীর মোহনপুর উপজেলার গোছা গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ মিজানুর রহমান।

 

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তির হেফাজত থেকে ১০৬ গ্রাম হেরোইন ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক এসব আলামত জব্দ করা হয়।

 

এসআরবি জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক ও অবৈধ অস্ত্রের কারবারসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

 

গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD