1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ তরুণী গ্রেফতার পিরোজপুরে ৮ লাখ টাকার মাদকসহ দুই কারবারি গ্রেফতার বারবার গণপরিবহনে অগ্নিকাণ্ডে নগরজুড়ে আতঙ্ক; যানবাহনের ফিটনেস, মালিকপক্ষের দায়িত্বশীলতা, তদারকির ঘাটতি ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে কঠোর প্রশ্ন কুড়িগ্রামে দুর্বৃত্তকারীর ছুরির আঘাতে স্বামী নিহত স্ত্রী নিহত ও দুর্বৃত্তকারীকে আটক করেছে পুলিশ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুড়িগ্রামে বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত। ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির, ডিসিকে ‘মুজিববাদী আমলা’ আখ্যা ‎ ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম হতে দেওয়া হবে না কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, প্রীতিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পঞ্চগড়ে দুই ব্যবসায়ীর গুদামে অভিযান, জব্দ ৭০ বস্তা সার

  • প্রকাশিতঃ সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পঠিত

 

সঞ্জু বনিক সৌরভ পঞ্চগড় জেলা প্রতিনিধি:

 

পঞ্চগড় সদর উপজেলায় সারের মজুত ও বিপণনে অনিয়মের অভিযোগে দুই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৭০ বস্তা সার জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুই ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বীরপাড়া গ্রাম এবং গরিনাবাড়ি ইউনিয়নের বজরাপাড়া বাজার এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাড়িভাসা ইউনিয়নের বীরপাড়া গ্রামে কীটনাশক ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেনের (৪৪) বাড়িতে সার মজুতের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় তাঁর বাড়ি থেকে টিএসপি ১৫ বস্তা, পটাশ ২২ বস্তা ও ডিএপি ২৪ বস্তাসহ মোট ৬১ বস্তা সার জব্দ করা হয়। এ ঘটনায় তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

 

অন্যদিকে, গরিনাবাড়ি ইউনিয়নের বজরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল ইসলামের প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মজুত করা নয় বস্তা সার জব্দ করা হয়। এ ঘটনায় তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযান চলাকালে বজরাপাড়া বাজারে জব্দ করা নয় বস্তা সার উপস্থিত কৃষকদের কাছে সরকারি নির্ধারিত দামে বিক্রি করা হয়। এতে কৃষকেরা সরাসরি সরকারি দামে সার কেনার সুযোগ পান।

 

পঞ্চগড় সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী জানান, দুটি অভিযানে মোট ৭০ বস্তা সার জব্দ করা হয়েছে। হাড়িভাসা থেকে জব্দ করা ৬১ বস্তা সার মঙ্গলবার হাড়িভাসা ইউনিয়ন পরিষদে প্রকাশ্যে সরকারি দামে বিক্রি করা হবে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। অন্যদিকে, বজরাপাড়া থেকে জব্দ করা সার তাৎক্ষণিকভাবে বিক্রি করা হয়েছে।

 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান দুটি পরিচালনা করা হয়েছে। এ সময় দুই ব্যবসায়ীকে জরিমানা করার পাশাপাশি সার জব্দ করা হয়। জব্দ করা সার সরকারি নির্ধারিত দামে প্রকাশ্যে বিক্রি করে অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, সারের মজুত ও বিপণনে অনিয়ম প্রতিরোধ এবং কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD