1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
“শহীদ জিয়া স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন আলোড়ন সুপার নাইন” সুজানগরের মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান, মহিলাসহ গ্রেফতার ১১ আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার রায়পুরে গৃহবধু কে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় চাচা শ্বশুর কে মারধর রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ: আজিজনগরে ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে বিতরণ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর দাফন সম্পন্ন রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক সেমিনার

রায়পুর ফুটবল টুর্নামেন্টে গোপালপুর ভাই ভাই ক্লাব চ্যাম্পিয়ন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৩০৭ বার পঠিত

রায়পুর ফুটবল টুর্নামেন্টে গোপালপুর ভাই ভাই ক্লাব চ্যাম্পিয়ন

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলার রায়পুর জাগরণী ক্লাবের উদ্যোগে রায়পুর ফুটবল টুর্নামেন্টে গোপালপুর ভাই ভাই ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে ।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে রায়পুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গোপালপুর ভাই ভাই ক্লাব ১-০ গোলে আমদহ একাদশকে পরাজিত করে।
খেলায় দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের মাথায় পেনাল্টির সাহায্যে শামীম গোল করে দলের জয় নিশ্চিত করেন। ডি বক্সের মধ্যে আমদহ একাদশের শাহিনের হাতে বল লাগায় রেফারি মেহেদী পেনাল্টি নির্দেশ দেন।
খেলায় গোপালপুর ভাই ভাই ক্লাবের দর্পণ ম্যান অব দ্যা ম্যাচ, মেরাজ ম্যান অব দ্যা টুর্নামেন্ট, শামীম সেরা ডিফেন্ডার এবং আমদহ একাদশের গোলরক্ষক কুইন সেরা গোলরক্ষকের পুরস্কার লাভ করেন। সজীব স্পোর্টসের পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচ,ম্যান অব দ্যা সিরিজ এবং সেরা গোলদাতার পুরস্কার দেওয়া হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক মেহেদী হাসান,অ্যাডভোকেট আব্দুল্লা আল মামুন রাসেল প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD