1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
উড়তে দেখেছে সবাই, পুড়তে দেখেনি কেউ! কাউনিয়ায় ৩০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, জাতীয় পরিসংখ্যান ও সমবায় দিবস উদযাপন বালিয়াডাঙ্গীতে সমবায় দিবস উদযাপন, সমিতি ১৭১টি দামুড়হুদায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সিংড়ায় জোলারবাতা এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয় রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি র মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্রাইট মডেল স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

পদ্মাপাড়ে উৎসবের আমেজ, নৌকার ছন্দে মাতল রাজবাড়ী, ২৩ বছর পর পদ্মায় নৌকাবাইচ মানুষের ঢল

  • প্রকাশিতঃ রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

পদ্মাপাড়ে উৎসবের আমেজ, নৌকার ছন্দে মাতল রাজবাড়ী, ২৩ বছর পর পদ্মায় নৌকাবাইচ মানুষের ঢল

স্টাফ রিপোর্টার: মোঃ হাসান খান

গ্রামবাংলার হাজার বছরের লোকজ সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ ঐতিহ্যবাহী নৌকাবাইচ। একসময় বর্ষা এলেই নদ-নদীর বুকজুড়ে দেখা যেত সারি সারি বাইচের নৌকা। মাঝিদের বৈঠার ছন্দে মুখর হয়ে উঠত নদীর পানি, আর তীরে দাঁড়িয়ে হাজারো মানুষ উপভোগ করতেন সেই প্রতিযোগিতা। কিন্তু সময়ের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছিল গ্রামবাংলার এই ঐতিহ্য।

দীর্ঘ প্রায় ২৩ বছর পর আবারও সেই চেনা রূপে ফিরেছে রাজবাড়ীর পদ্মা। পদ্মার বুকে নৌকার ছুটে চলা, মাঝিদের বৈঠার ছন্দ আর তীরে হাজারো মানুষের উচ্ছ্বাসে শনিবার (১০ অক্টোবর) বিকেলে যেন প্রাণ ফিরে পায় নদীমাতৃক এই জনপদ। নৌকাবাইচ দেখতে পদ্মাপাড়ে নামে মানুষের ঢল। শিশু-কিশোর থেকে শুরু করে নারী, পুরুষ ও বয়োজ্যেষ্ঠ—সব বয়সী মানুষের উপস্থিতিতে পরিণত হয় এক বিশাল লোকজ উৎসবে।

রাজবাড়ীর গোদার বাজার এলাকায় পদ্মা নদীতে তিন দিনব্যাপী নৌকাবাইচ ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) শুরু হওয়া এ আয়োজনের শনিবার (১০ অক্টোবর) ছিল শেষ দিন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় রাজবাড়ী নৌকাবাইচ ও গ্রামীণ সংস্কৃতি উদযাপন পরিষদ আয়োজনে অনুষ্ঠিত হয় এ বর্ণিল আয়োজন।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে রাজবাড়ীর গোদার বাজার এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, পদ্মার পাড়ে তিল ধারণের ঠাঁই নেই। নদীর পাড়, আশপাশের সড়ক, মাঠ ও বিভিন্ন উঁচু জায়গায় দাঁড়িয়ে নৌকাবাইচ উপভোগ করছেন দর্শনার্থীরা। কেউ পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন, কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে। দূর-দূরান্ত থেকেও ছুটে এসেছেন অনেকে। নৌকা নদীর বুকে ছুটে চলার সঙ্গে সঙ্গে তীরে ওঠে উচ্ছ্বাসের ঢেউ।

নৌকাবাইচকে কেন্দ্র করে পদ্মাপাড়ে বসেছে গ্রামীণ মেলা। মেলায় হরেক রকমের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। শিশুদের খেলনা, বাহারি খাবার, মিষ্টি, গ্রামীণ নানা পণ্যসহ বিভিন্ন সামগ্রী নিয়ে বসেন দোকানিরা। ফলে নৌকাবাইচের পাশাপাশি মেলাও পরিণত হয় মানুষের অন্যতম আকর্ষণে।

নৌকার পাল্লায় উচ্ছ্বাসের ঢেউ
শনিবার (১০ অক্টোবর) বিকেলে শুরু হয় নৌকাবাইচের চূড়ান্ত প্রতিযোগিতা। নদীর বুকে পাশাপাশি ছুটতে থাকে একাধিক বাইচের নৌকা। মাঝিদের সম্মিলিত বৈঠার আঘাতে মুহূর্তেই গতি বাড়তে থাকে নৌকার। এক নৌকা আরেক নৌকাকে ছাড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তীরে দাঁড়ানো দর্শনার্থীদের মধ্যেও তৈরি হয় তুমুল উত্তেজনা।

কখনো একটি নৌকা এগিয়ে যায়, আবার কিছুক্ষণ পর পেছনে থাকা নৌকাটি সামনে থাকা নৌকাকে ছাড়িয়ে যায়। এ দৃশ্য উপভোগ করতে দর্শনার্থীদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। অনেকেই মোবাইল ফোনে ধারণ করেন নৌকাবাইচের মুহূর্তগুলো।

একসময় নদী-নালা, খাল-বিল ও হাওর-বাঁওড় ঘিরে গড়ে ওঠা গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল নৌকাবাইচ। কিন্তু আধুনিকতার প্রভাবে এবং নানা কারণে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে এ সংস্কৃতি। রাজবাড়ীর পদ্মায় দীর্ঘ বিরতির পর নৌকাবাইচ আয়োজন সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবারও সামনে নিয়ে এসেছে।

শনিবারের আয়োজন ঘিরে মানুষের ব্যাপক উপস্থিতি প্রমাণ করেছে, আধুনিক বিনোদনের নানা মাধ্যমের ভিড়েও গ্রামবাংলার নিজস্ব সংস্কৃতির প্রতি মানুষের টান এখনো অটুট।
পদ্মাপাড়ের মানুষের প্রত্যাশা, শুধু একবারের আয়োজন নয়—প্রতিবছর নিয়মিতভাবে নৌকাবাইচ ও গ্রামীণ মেলার আয়োজন করা হবে। এতে নতুন প্রজন্ম যেমন বাঙালির লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে, তেমনি হারিয়ে যেতে বসা ঐতিহ্যও নতুন করে প্রাণ ফিরে পাবে।

পদ্মার বুকে ছুটে চলা নৌকার সারি, মাঝিদের বৈঠার ছন্দ আর তীরে দাঁড়িয়ে হাজারো মানুষের উচ্ছ্বাস—সব মিলিয়ে শনিবার রাজবাড়ীর গোদার বাজারে যেন ফিরে এসেছিল সেই পুরোনো গ্রামবাংলা। দীর্ঘ অপেক্ষার পর নৌকাবাইচের মধ্য দিয়ে পদ্মাপাড়ের মানুষের সেই হারানো আনন্দ আবারও ফিরে এসেছে।

নৌকাবাইচের সমাপনী অনুষ্ঠানে রাজবাড়ী নৌকাবাইচ ও গ্রামীণ সংস্কৃতি উদযাপন পরিষদের সভাপতি, নঈম আনছারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন: সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। বিশেষ অতিথি ছিলেন: রাজবাড়ীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, কল্যাণ চৌধুরী, রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), পায়রা চৌধুরী সহ অন্যান্যরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী নৌকাবাইচ ও গ্রামীণ সংস্কৃতি উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, অধ্যক্ষ এবিএম মুঞ্জুরুল আলম দুলাল।

পাংশা থেকে নৌকাবাইচ দেখতে আসা ইমরান বলেন, দীর্ঘদিন পর রাজবাড়ীতে এমন আয়োজন দেখতে পেরে তিনি খুবই আনন্দিত। আগে গোদার বাজারে নৌকাবাইচ দেখার সুযোগ হয়নি জানিয়ে তিনি বলেন, একটি নৌকা অন্য নৌকার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাওয়ার দৃশ্য তার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে। তার ভাষায়, নৌকা বাইচ যেমন নৌকার প্রতিযোগিতা, একটা নৌকা আরেকটা নৌকার সঙ্গে যখন পাল্লা দেয়—এটা দেখতে খুবই ভালো লাগে। একটি নৌকা আরেকটিকে অতিক্রম করে আবার পেছনে থাকা নৌকাটি সামনে চলে আসার বিষয়টি খুবই এক্সাইটিং।

পরিবার নিয়ে মেলায়, আনন্দে দর্শনার্থীরা
নৌকাবাইচ দেখতে আসা দর্শনার্থীদের অনেকেই সঙ্গে নিয়ে এসেছিলেন পরিবারের সদস্যদের। কেউ শিশুদের হাত ধরে, কেউ স্বামী-স্ত্রী, আবার কেউ বন্ধু-বান্ধব নিয়ে উপস্থিত হন পদ্মাপাড়ে।

এক নারী দর্শনার্থী লাবনী বলেন, তিনি জীবনে প্রথমবার নৌকাবাইচ দেখতে এসেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে এমন আয়োজন উপভোগ করতে পেরে তিনি আনন্দিত। দীর্ঘদিন পর এমন একটি আয়োজন হওয়ায় সবার মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, এ ধরনের আয়োজন প্রতিবছর হলে মানুষ আরও বেশি আনন্দ উপভোগ করার সুযোগ পাবে। একই সঙ্গে দীর্ঘদিন পর আত্মীয়স্বজন ও পরিচিতদের সঙ্গে এক জায়গায় মিলিত হওয়ার সুযোগও তৈরি হবে।

রাজবাড়ীর গোদার বাজারে নৌকাবাইচ দেখতে আসা এক যুবক হাসান খান বলেন, ছোটবেলায় একবার গোদার বাজারে নৌকাবাইচ হওয়ার কথা শুনেছিলেন। এরপর দীর্ঘ সময় এমন আয়োজন না হওয়ায় নতুন প্রজন্মের অনেকেই নৌকাবাইচ দেখার সুযোগ পাননি। তিনি বলেন, আমরা সচরাচর নৌকাবাইচ দেখতে পাই না। এখন এখানে হয়েছে, যার কারণে অনেক দূর-দূরান্ত থেকে এসেছি। রাজবাড়ী জেলায় তেমন বিনোদনকেন্দ্র নেই বললেই চলে। দীর্ঘদিন পর গোদার বাজারে নৌকাবাইচ আয়োজন করা হয়েছে, এজন্য দূর-দূরান্ত থেকে মানুষ দেখতে এসেছে।
ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন আয়োজনের দাবি জানান তিনি।

নৌকাবাইচ দেখতে আসা সমাজকর্মী এবং স্বেচ্ছাসেবী, সোনিয়া আক্তার স্মৃতি বলেন, এ ধরনের আয়োজন শুধু বিনোদন নয়; এর মাধ্যমে মানুষকে সুস্থ সংস্কৃতি ও খেলাধুলার সঙ্গে যুক্ত করা সম্ভব। তিনি বলেন, আমরা যখন সংস্কৃতির দিকে যাব, যখন খেলাধুলার দিকে যাব, তখন স্বাভাবিকভাবেই মাদক নির্মূলের পথ তৈরি হবে। পুলিশ মাদকের বিরুদ্ধে কাজ করছে। সাংবাদিকরাও এ কাজে সহযোগিতা করলে দেশকে আরও সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, দীর্ঘদিন পর রাজবাড়ীর মানুষ এমন একটি আয়োজন পেয়েছেন। পদ্মাপাড়ে হাজার হাজার মানুষকে একসঙ্গে আনন্দ করতে দেখা গেছে, যা তাদের কাছে অত্যন্ত আনন্দের।

রাজবাড়ী নৌকাবাইচ ও গ্রামীণ সংস্কৃতি উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, অধ্যক্ষ এবিএম মুঞ্জুরুল আলম দুলাল বলেন, তিন দিনব্যাপী নৌকাবাইচ ও গ্রামীণ মেলা সফলভাবে শেষ করতে সবার সহযোগিতা প্রয়োজন হয়েছে।
তিনি বলেন, নৌকাবাইচ বাঙালির গ্রামীণ ঐতিহ্য ও হাজার বছরের সংস্কৃতির অংশ। এ ঐতিহ্যকে ধরে রাখতে আয়োজকদের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নেওয়ার চেষ্টা থাকবে। তিনি আয়োজন সফল করতে সহযোগিতা করা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

রাজবাড়ী নৌকাবাইচ ও গ্রামীণ সংস্কৃতি উদযাপন পরিষদের সভাপতি, নঈম আনছারী বলেন, দীর্ঘ প্রায় ১৮ থেকে ২০ বছর ধরে পদ্মায় নৌকাবাইচের আয়োজন হয়নি। ফলে পদ্মাপাড়ের মানুষ তাদের ঐতিহ্যবাহী এই বিনোদন থেকে বঞ্চিত ছিলেন। তিনি বলেন, বর্তমান সময়ে আবারও সেই সংস্কৃতিকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পদ্মাপাড়ের মানুষের জন্য নৌকাবাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি তাদের দীর্ঘদিনের ঐতিহ্য ও আবেগের সঙ্গে জড়িত।
নঈম আনসারী বলেন, বিগত দিনে যে প্রচলনটি ছিল না, সেটি পুনরায় উজ্জীবিত করা হলো। আমরা আশা করি, প্রতিবছর এই আয়োজনের ধারাবাহিকতা থাকবে। তিনি আরও বলেন, পদ্মাপাড়ের মানুষ নৌকাবাইচ উপভোগ করবে—এটাই স্বাভাবিক। তাই ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন করার প্রত্যাশা রয়েছে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, নৌকাবাইচকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে ব্যাপক আনন্দ সৃষ্টি করেছে। এটি মূলত গ্রামবাংলার মানুষের উৎসব, যেখানে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে একত্রিত হয়েছেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আরও বলেন, দীর্ঘ প্রায় ২৩ বছর পর রাজবাড়ীতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। এর সঙ্গে গ্রামের মানুষের সংস্কৃতি ও ঐতিহ্য গভীরভাবে জড়িত। নৌকাবাইচ শুধু বিনোদনের মাধ্যম নয়, এর মধ্য দিয়ে মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও ঐক্য আরও দৃঢ় হয়। তিনি বলেন, আমরা প্রতিবছর এ আয়োজন করব। শুধু রাজধানী নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এ ধরনের আয়োজন করা হচ্ছে। সরকারের সদিচ্ছা হচ্ছে সারা বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে আবার ফিরিয়ে আনা।
তিনি আরও বলেন, এসব আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD