1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বারবার গণপরিবহনে অগ্নিকাণ্ডে নগরজুড়ে আতঙ্ক; যানবাহনের ফিটনেস, মালিকপক্ষের দায়িত্বশীলতা, তদারকির ঘাটতি ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে কঠোর প্রশ্ন কুড়িগ্রামে দুর্বৃত্তকারীর ছুরির আঘাতে স্বামী নিহত স্ত্রী নিহত ও দুর্বৃত্তকারীকে আটক করেছে পুলিশ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুড়িগ্রামে বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত। ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির, ডিসিকে ‘মুজিববাদী আমলা’ আখ্যা ‎ ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম হতে দেওয়া হবে না কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, প্রীতিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ

রাজবাড়ীতে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার মোঃ হাসান খান:

 

ঐক্য-সেবা-উন্নয়ন, মানুষের পাশে, সবসময়- এ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী নাগরিক উন্নয়ন ফোরামের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান। বিশেষ অতিথি ছিলেন সাবেক সিভিল সার্জন ডাক্তার নুরুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়জুর রহমান। বক্তৃতা করেন ডাক্তার কমল কুমার দাস, প্রধান শিক্ষক খন্দকার ফিরোজ আহমেদ, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন এ মেডিকেল ক্যাম্প পরিচালনা কমিটির আহবায়ক হেলাল উদ্দিন। এ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন, রাজবাড়ীর সাবেক সিভিল সার্জন ডাক্তার নুরুল আমিন, গাইনী ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ ডাঃ রহমতুন্নেসা কেয়া, ডাক্তার মোহাম্মদ সুলতান উদ্দিন জাহিদ, কমল কুমার দাস ও ডাক্তার মোহাম্মদ রহমত আলী শেখ। এ মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা ব্যবস্থাপত্র সহ বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD