1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় সাধারণ ডায়রি জিডি করেন ভুক্তভোগী (সাংবাদিক) সাংবাদিক অমিত হাসানের বাড়িতে হামলা-ভাঙচুর, নারীসহ আহত ৪ নাগেশ্বরীতে বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ই-জেনারেল সার্টিফিকেট আদালত লাইভ টাস্ক ইমপ্লিমেন্টেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। নওগাঁর মান্দা উপজেলায় বাড়িতে একা পেয়ে এক তরুণীকে (১৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে শীতের আগমনী বার্তায় গাইবান্ধায় লেপ-তোষকের ধুম, ব্যস্ত কারিগররা প্রেস ক্লাবের আশপাশের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়, ১ হাজার ২৫০ টাকায় মিলছে লেপ! শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরেক্স সিরাপ, গ্রেপ্তার ২ তরুণদের মেধা কাজে লাগাতে পারলে বিদেশের ওপর নির্ভরতা থাকবে না: জ্বালানিমন্ত্রী মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন

দুর্গাপূজার বিসর্জন ঘাট পরিদর্শনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা নিরাপত্তা ও শৃঙ্খলায় সর্বোচ্চ গুরুত্ব, নির্বিঘ্ন পূজা উদযাপনের আশ্বাস

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো

 

রাজশাহী মহানগরীতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনের প্রস্তুতির অংশ হিসেবে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে নগরীর মন্নুজান স্কুলের সামনে নির্ধারিত প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করেন তাঁরা। এ সময় ঘাটের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানবাহন চলাচল এবং জনসাধারণের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে প্রতিমা বিসর্জন কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। ঘাট এলাকায় নিরাপত্তা জোরদার, শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে প্রশাসন পাশে রয়েছে।

তিনি বলেন, “আশা করছি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে রাজশাহীতে দুর্গাপূজা উদযাপিত হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।”

রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী বলেন, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিমা তৈরি থেকে শুরু করে পূজা এবং প্রতিমা বিসর্জন পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিমা বিসর্জন ঘাট প্রস্তুতের কাজ চলছে। ইতোমধ্যে বিভাগীয় পর্যায়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশন, আরএমপি এবং সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় করে পূজার সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য।

আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপন নিশ্চিত করতে আরএমপির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীতে কোনো ধরনের আশঙ্কা নেই।

তিনি বলেন, পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজামণ্ডপ, বিসর্জন ঘাটসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। একই সঙ্গে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত থাকবে।

পরিদর্শনকালে এসআরবি-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুরুল কবির পিয়াল, রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক মঞ্জিল হক, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু, সাধারণ সম্পাদক অশোক কুমার সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে ঘাট এলাকায় নিরাপত্তা, পরিচ্ছন্নতা, আলোকসজ্জা, যানবাহন নিয়ন্ত্রণ ও জনসাধারণের চলাচলসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। সমন্বিত প্রস্তুতির মাধ্যমে রাজশাহীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD