1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক ৪ কেজি গাঁজাসহ ০২ জন গ্রেফতার।         আরএমপি’র রাজপাড়া থানার হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার।   রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ৮ম সভা অনুষ্ঠিত।  নরসিংদী পুলিশ লাইন্সের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী “কয়রায় সাপে কাটা রোগীর জীবন রক্ষায় :চিকিৎসকদের প্রশংসনীয় ভূমিকা “ মহেশপুর সীমান্তে মানব চোরাচালানের সময় দু,নারীসহ ৪ জন বিজিবির হাতে আটক। বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার মাসিক মিটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি তানোরে ২৫ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ শিশু সাজিদকে খুঁজে পাওয়া যায়নি।   রাজশাহীতে সুদের টাকার বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত কর্মী নিহত

রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার মানুষকে অপরাধ প্রবন করে তুলে

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২১০ বার পঠিত

 

রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার মানুষকে অপরাধ প্রবন করে তুলে

                      উপসম্পাদকীয়

বীর মুক্তিযোদ্ধা মমতাজ হুসেন চৌধুরী (এম,এ ঢাবি)

রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার মানুষকে অপরাধ প্রবন করে তুলে ,তাই বলে – Intoxication of power is more than liquor । কারন রাষ্ট্র জনগনের , আর রাষ্ট্রের যে যেখানে অবস্তান করবেন , দায়িত্ব হবে সার্ভিস প্রদান করা , যার বিনিময়ে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে তাকে পারিতোষিক ও সম্মান দেয়ার বিধান রয়েছে । যে যত বিশাল দায়িত্বে অধিষ্টিত হবেন তার কর্তব্য তত বেশী , রাষ্ট্রবিজ্ঞান তাই বলে , দায়িত্ব ও কর্তব্য অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত , একে অপরের পরিপুরক ।
আধুনিক বিশ্বে রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তে নুতন মার্জিত শব্দ সংযোজন করা হয়েছে । বিজ্ঞ রাষ্ট্রবিদরা বলেন রাষ্ট্রীয় সেবা কারন ক্ষমতা শব্দটিই একটু শক্ত ও শুকনো মনে হয় যা মানব প্রেম , মানব সেবা কে অবদমিত করার দিকে বেশীর ভাগ অঙ্গুলী হেলন করে । পৃথিবীতে মানব কল্যানে কাজ করে অনেক প্রথিতযশা শাসক , ধর্মীয় নেতা , সমাজপতি মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে । তবে নেতৃত্ব বা লিডারশিপ ভিন্ন ধারনা , ক্ষমতায় না থেকে ও অনেক বিশ্বনন্দিত নেতা জনকল্যানে , জাতি গঠনে , ধর্ম প্রতিষ্ঠা , রাষ্ট্র প্রতিষ্ঠা , আদর্শ প্রতিষ্ঠার কাজে জীবন দিয়ে ইতিহাসে অমরত্ব লাভ করেছেন ।
বিষয়টা ছিল , একজন পদস্ত কর্মকর্তার গাড়ী বিলাস । আমি নিজেই দেশে ও প্রবাসে দেশী এ বিদেশী এয়ারলাইন্সের দায়িত্বশীল পদে আকর্ষনীয় বেতনে কাজ করেছি , বুঝতাম চাকুরীর বেতন যত বেশিই হউক মাসশেষে সীমিত , এখানে উচ্চাভিলাষী হওয়ার সুযোগ নেই আর হতে গেলে বাঁকা পথে হাটতে হবে । শৌখিনতা থাকতেই পারে , কিন্তু সাধ ও সাধ্যের মধ্যে মিল থাকতে হবে যদি আমি সঠিক পথে থাকি ।
সম্প্রতি মাননীয় প্রধান মন্ত্রী বলেছেন – দুর্নীতি রোধে একে একে সবাইকে ধরব , শুনি খুশী হলাম । আমরা কষ্ট করে পয়সা জমাই , আর টু পাইসের সামনে মার খাই । আশা করি চলমান দুর্নীতি প্রতিরোধ অভিযান অব্যাহত থাকলে আমরা সামনে আশার আলো দেখতে পাব ।
আমরা আত্মশুদ্বির মাধ্যমে , ধর্মীয় অনুশাসন থেকে শিক্ষা নিয়ে মাননীয় প্রধান মন্ত্রীকে উনার গৃহীত সবচেয়ে কঠিন কাজটি ত্বরান্বিত করার জন্য চলুন স্বোচ্চার হই । চলুন আওঁযাজ তুলি , বঙ্গবন্ধুর সোনার বাংলায় , দুর্নীতি বাজদের ঠাঁই নেই , শেখ হাসিনা এগিয়ে চল , আমরা আছি তোমার পাশে । বলি ভোগে নয় , ত্যাগে সুখ । জয়তু শেখ হাসিনা ।

লেখক বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে একজন সম্মখ যোদ্ধা

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD