1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে সালিশী বৈঠকের জেরে গুলি: হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার, অস্ত্র উদ্ধার লক্ষ্মীপুরে ইত্যাদি’র বিশেষ পর্বের শুটিংয়ে প্রশাসনিক সহযোগিতা চাইল আয়োজক প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন লক্ষ্মীপুরে চার বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন অনিয়মে জরিমানা ৩৫ হাজার নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে অচল পরিবহন ব্যবস্থা, ভোগান্তিতে যাত্রীরা রাজশাহী নগর উন্নয়ন ও স্মার্ট সিটি গঠনে একসঙ্গে কাজ করবে রাসিক–রুয়েট ১২ দিনে রাজশাহীতে পদ্মার পানি বেড়েছে ১.৩০ মিটার যশোরের বাঘারপাড়ায় খাজুরায় প্রকাশ্যে কুপিয়ে যুবদল নেতা হত্যা।

নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী গ্রেপ্তার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২৫১ বার পঠিত

নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী গ্রেপ্তার

মোঃ মোবারক হোসেন নাদিম
নরসিংদী জেলা প্রতিনিধিঃ

২৩ অক্টোবর ২০২৩
জনমনে ভয়ভীতি ও সরকারবিরোধী কার্যকলাপে জড়িত থাকাসহ বিভিন্ন অভিযোগে নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকার উত্তরা ১৮নং সেক্টর থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ খোকন চন্দ্র সরকার বিষয়টি গণমাধ্যমকে
নিশ্চিত করেছেন।
খোকন চন্দ্র সরকার জানান, ‘রাষ্ট্রকে অস্থিতিশীল করা, আতঙ্ক সৃষ্টি ও জনমনে ভয়ভীতি তৈরি করাসহ সরকারবিরোধী কার্যকলাপ এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
এর আগে রোববার সদর উপজেলার চিনিশপুর এলাকা থেকে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদার হোসেন ভূঁইয়া (৪০), বিএনপি নেতা মোহাম্মদ আলী (৪০), ইকবাল হোসেন (৬০) ও আবু ফারুককে (৫১) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৮টি ককটেল, ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ জব্দ করা হয়।
এ ঘটনায় নরসিংদী মডেল থানায় পুলিশ সদস্য কামরুজ্জামান বাদী হয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের ৪২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় ৫নং আসামি মঞ্জুর এলাহী। সন্ধ্যায় ঢাকা থেকে গ্রেপ্তারের পর বর্তমানে তাকে নরসিংদীতে আনা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD