1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে ব্যবসায়ী নেতা লিটনকে গুলি করে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে মানববন্ধন গণসংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিশাল র‍্যালি সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আবরার হত্যা মামলায় নতুন বিতর্ক: মোর্শেদের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আহ্বান দুই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের আপিল বিভাগে ২৪ নভেম্বর শুনানির অপেক্ষা, ব্যক্তিগত দায় নির্ধারণ ও সাক্ষ্যপ্রমাণের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন; ন্যায়বিচার নিশ্চিত করতে নিরপেক্ষ পর্যালোচনার দাবি সংহতি দিবসের সভায়-দেশ গঠনে জিয়ার দর্শনই সময়োপযোগী আসলাম চৌধুরী এফসিএ কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র ছুটির দিনেও কাজ করছে আকিজ টেক্সটাইলের ৭ হাজার শ্রমিক! আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই কুড়িগ্রাম জেলার সবচেয়ে বড় ইউনিয়ন ভোগডাঙ্গা ইউনিয়নের জামাতের প্রার্থী ঘোষণা। জামায়াতের আনন্দ মিছিল!! উজ্জীবিত তৃণমূল

গাইবান্ধায় বৈরী আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত রিকশা-ইজিবাইকের সংকট,।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

 

বিশেষ প্রতিনিধি গাইবান্ধা ও রংপুর জেলাঃ

গাইবান্ধায় বৈরী আবহাওয়া ও টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেপ্টেম্বর মাসের শেষ ভাগে এসে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর প্রভাব পড়েছে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর ও পলাশবাড়ীসহ জেলার বিভিন্ন এলাকায়।

বৃহস্পতিবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এবং থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় সাধারণ পথচারী, কর্মজীবী মানুষ ও যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে। বিশেষ করে গাইবান্ধা শহরের হকার্স মার্কেট, কাচারী বাজার, নতুন বাজার, পুরাতন বাজার, খানকাহ শরীফ এলাকা, মান মোড়, মাস্টারপাড়া, মুন্সীপাড়া ও পূর্বপাড়াসহ বিভিন্ন স্থানে মানুষের দুর্ভোগ ছিল চোখে পড়ার মতো।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে রাস্তাঘাটে রিকশা ও ইজিবাইকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। ফলে অনেক যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। এ সুযোগে কিছু যানবাহন চালক স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত ভাড়া দাবি করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। যানবাহন না পেয়ে অনেককে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে যেতে দেখা যায়।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে সকালেই কাজে বের হওয়া এসব মানুষের অনেকেই বৃষ্টির কারণে সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারেননি। আবার অনেকে কাজের সুযোগ হারিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এদিকে জেলার বিভিন্ন গ্রামীণ কাঁচা সড়কে কাদা জমে চলাচল কঠিন হয়ে পড়েছে। শহরের নিচু ও ভাঙাচোরা সড়কগুলোতে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে যান চলাচলের পাশাপাশি পথচারীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় অনেকেই সঙ্গে ছাতা বা রেইনকোট না থাকায় ভিজে বাড়ি ফিরেছেন। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের ভোগান্তি ছিল বেশি।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, গাইবান্ধা ও আশপাশের এলাকায় আগামী দু-একদিন আকাশ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং বাইরে বের হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
বৈরী আবহাওয়ার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD