1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বারবার গণপরিবহনে অগ্নিকাণ্ডে নগরজুড়ে আতঙ্ক; যানবাহনের ফিটনেস, মালিকপক্ষের দায়িত্বশীলতা, তদারকির ঘাটতি ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে কঠোর প্রশ্ন কুড়িগ্রামে দুর্বৃত্তকারীর ছুরির আঘাতে স্বামী নিহত স্ত্রী নিহত ও দুর্বৃত্তকারীকে আটক করেছে পুলিশ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুড়িগ্রামে বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত। ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির, ডিসিকে ‘মুজিববাদী আমলা’ আখ্যা ‎ ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম হতে দেওয়া হবে না কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, প্রীতিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ

রাজবাড়ীতে দুর্গাপূজার আগেই প্রতিমা ভাঙচুর

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

 

 

জেলা প্রতিনিধি, রাজবাড়ী কৃষ্ণ কুমার সরকার: 

 

 

রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বানিবহ বাজার সর্বজনীন দুর্গা মন্দিরে নির্মাণাধীন দুর্গা ও সরস্বতী প্রতিমার মুখমণ্ডল ভাঙচুরের ঘটনা ঘটেছে। লাঠি দিয়ে প্রতিমা দুটির মুখমণ্ডলে আঘাত করা হয়েছে বলে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতের কোনো একসময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

 

মন্দির কমিটির সভাপতি অরুণ কুন্ডু জানান, বানিবহ বাজার সর্বজনীন দুর্গা মন্দিরে শত বছরেরও বেশি সময় ধরে দুর্গাপূজা হয়ে আসছে। এবারও পূজার আয়োজন চলছে। প্রায় দুই সপ্তাহ আগে প্রতিমাশিল্পীরা প্রতিমা তৈরির কাজ শুরু করেন। কয়েক দিন আগে মাটির কাজ শেষ করে তারা অন্যত্র চলে যান।

তিনি বলেন, মন্দিরের সামনে লোহার গ্রিল দেওয়া রয়েছে। সোমবার রাত ১০টার দিকে তার ছেলে ও ভাগ্নে কোদাল আনতে মন্দিরের ভেতরে প্রবেশ করেন। এ সময় লাইট জ্বালিয়ে তারা দেখতে পান, দুর্গা ও সরস্বতী প্রতিমার মুখমণ্ডল ভাঙা।

 

বিষয়টি জানাজানি হলে বানিবহ বাজার কমিটির নেতারা রাজবাড়ী সদর থানা পুলিশকে মৌখিকভাবে জানান। অরুণ কুন্ডুর ধারণা, মন্দিরের গ্রিলের বাইরে থেকে লাঠি দিয়ে খুঁচিয়ে প্রতিমা দুটির মুখমণ্ডল ভাঙা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, বানিবহ বড় বাজারের দুর্গা মন্দিরটি বেশ সুরক্ষিত। গ্রিল করা ম‌ন্দির। তার সাম‌নে আবার কাপর টানা‌নো যা‌তে বাই‌রে থে‌কে প্রতীমা দেখা না যায়। কয়েক দিন আগে প্রতিমাশিল্পীরা মাটির কাজ শেষ করে অন্যত্র চলে যান। এরপর রাতে প্রতিমা ভাঙচুরের বিষয়টি জানা যায়।

 

ওসি বলেন, সুরক্ষিত মন্দিরে কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রতিমা ভাঙচুরের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে জানা যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD