1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

খালিয়াজুরী ও মদন উপজেলায় পুজা মন্ডপ পরিদর্শন ও পথ সভায় যোগ দেন মমতাজ চৌধুরী। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৬২ বার পঠিত

খালিয়াজুরী ও মদন উপজেলায় পুজা মন্ডপ পরিদর্শন ও পথ সভায় যোগ দেন মমতাজ চৌধুরী ।

বিশেষ প্রতিনিধি ঃ আজ সকাল দশটা থেকে শুরু করে সন্ধ্যা অবদি খালিয়াজুরী সদরের সাতটি পুজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য উপকমিটির সদস্য ও বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলহাজ্ব মমতাজ চৌধুরী । তিনি সকালে ঘাটুয়া গ্রামের দুটি বাজারে ও জগন্নাথপুর বাজারে পথসভায় যোগ দেন । এ সময় মেন্দীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম , আওয়ামী লীগ কর্মী মুজিবুর রহমান , আব্দুস সাত্তার সহ শতাধিক নেতাকর্মী হিতৈষী উপস্তিত ছিলেন ।তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেশ ও জাতি গঠনে অবদান ও বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড তুলে ধরেন ও নৌকার পক্ষে ভোট চান । তিনি বলেন জাতির জনকের কন্যা শেখ হাসিনা জিতে গেলে বাংলাদেশ জিতে যায় , তিনি হাসলে বাংলাদেশ হাসে ।
উল্লেখ্য মমতাজ চৌধুরী পুজা মন্ডপে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন ও সম্মানী অনুদান সভাপতির হাতে তুলে দেন । এ সময় খালিয়াজুরী উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বাবু তারা প্রসন্ন দেবরায় ও সাধারন সম্পাদক অজিত কুমার দাস সহ বিভিন্ন স্তরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা, সাংবাদিক , সমাজকর্মী উপস্তিত ছিলেন ।
মমতাজ চৌধুরী খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগ অফিসে নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন , এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি অজিত বরন সরকার , সিনিয়র সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সোয়েব সিদ্দিকী , সাধারন সম্পাদক সাদেক আহমেদ সহ উপস্তিত নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ।
মমতাজ চৌধুরী সফর সংগী হিসেবে ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৮নং ওয়ার্ডের সভাপতি নাহার মিয়া , সাধারন সম্পাদক ফারুক মিয়া , আজাহার মিয়া , , ছাত্রলীগ নেতা রানা খান ,মদন উপজেলা আওয়ামী লীগ সদস্য মনির হুসেন চৌধুরী , মাঘান ইউনিয়ন আওয়ামী লীগের বকুল মিয়া সহ কিছু নেতৃবৃন্দ যোগ দেন । তিনি সন্ধ্যার পর নিজ বাড়ীতে হাওর পাড়ি দিয়ে রাতে পৌছেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD